shono
Advertisement

Breaking News

কোন রঙের অন্তর্বাস পরবে ছাত্রীরা? ঠিক করে দিয়ে বিতর্কে স্কুল কর্তৃপক্ষ

অন্তর্বাসেও স্বাধীনতা নেই ছাত্রীদের? The post কোন রঙের অন্তর্বাস পরবে ছাত্রীরা? ঠিক করে দিয়ে বিতর্কে স্কুল কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:11 PM Jul 04, 2018Updated: 07:41 PM Jul 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাকবিধি সব স্কুলেই থাকে৷ নির্দিষ্ট রঙের পোশাকই পরতে হয় ছাত্র-ছাত্রীদের৷ কিন্তু কোন অন্তর্বাস পড়ুয়ারা পরবে, বিশেষ করে ছাত্রীরা, তা একান্তই তাদের নিজস্ব ব্যাপার৷ স্বাচ্ছন্দ্য ও সুবিধার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা৷ এবং কোনও কোনও ক্ষেত্রে অভিভাবকরাও৷ তবে এবার এ ব্যাপারেও নির্দেশিকা জারি করে বিতর্কে জড়াল পুণের একটি স্কুল৷ সেখানে ছাত্রীরা কী রঙের অন্তর্বাস পরবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে৷

Advertisement

[  কৃষকদের জন্য সুখবর, ভোটের আগে ফসলের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের ]

শিবঠাকুরের আপনদেশে না হলেও বিশ্বশান্তি গুরুকুলের নিয়মকানুন বেশ সর্বনেশে৷ পড়ুয়ারা যে বিন্দুমাত্র শান্তিতে নেই তা বেশ স্পষ্ট৷ সাধারণ নিয়মের ফাঁস তো যা থাকার আছেই, তার উপর জারি হয়েছে নতুন কিছু ব্যাপার৷ সে তালিকাতে আছে অন্তর্বাসের রংও৷ জানা যাচ্ছে, সম্প্রতি স্কুলের ছাত্রীদের জন্য নয়া নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ৷ সেখানে জানানো হয়েছে, হয় সাদা রঙের, নাহয় স্কিন কালারের অন্তর্বাস পরতে হবে তাদের৷ স্কুল পোশাকের বাইরে থেকে অন্য রঙের অন্তর্বাস যাতে না বোঝা যায় বা স্পষ্ট হয়, সে কারণেই এই নির্দেশিকা৷ এদিকে এরকম বিদঘুটে নিয়মের কথা শুনে তো অবাক হয়েছেন অভিভাবকরা৷ তাঁদের মতে, নিয়ম থাকা ভাল৷ কিন্তু এরকম অযৌক্তিক নিয়মের কী কারণ? স্কুলের কাছে তাঁরা এ বিষয়ে অভিযোগও জানায়৷ কিন্তু যথারীতি স্কুল তাতে কান দেয়নি৷ শেষমেশ একজোট হয়ে অভিভাবকরা বিক্ষোভও দেখান৷ কিন্তু তাতেও সমস্যার সুরাহা হয়েছে বলে জানা যায়নি৷ উলটে অভিভাবকদের অভিযোগ, স্কুল তাদের এই নিয়মাবলীতে জোর করিয়ে সই করিয়ে নিয়েছে৷ অর্থাৎ মেয়েরা যদি নির্ধারিত রঙের বাইরে অন্য কোনও রঙের অন্তর্বাস পরে যায়, তবে তাদের শাস্তির মুখে পড়তে হবে৷ এবং স্বাক্ষর অনুযায়ী তা অভিভাবকদের অনুমতি অনুসারে বলেই ধরে নেওয়া হবে৷ এই স্কুলে নাকি টয়লেটে যাওয়ার জন্যও আলাদা করে সময় ধার্য করে দেওয়া হয়েছে৷ তবে গুরুকুলের নিজস্ব নিয়ম থাকতেই পারে৷ কিন্তু তাবলে নিজের পছন্দমতো রঙের অন্তর্বাস পরারও স্বাধীনতা থাকবে না ছাত্রীদের? প্রশ্ন উঠছে বটে, তবে উত্তর নেই কোনও৷

[  ভাষা বাঁচতে এবার সরকারি কাজে বাধ্যতামূলক পাঞ্জাবি, নির্দেশ সিধুর ]  

The post কোন রঙের অন্তর্বাস পরবে ছাত্রীরা? ঠিক করে দিয়ে বিতর্কে স্কুল কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement