shono
Advertisement

Breaking News

Punjab

ওঁকে খুন করেছি... স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে মারার ভিডিও ইনস্টাগ্রামে দিলেন যুবক!

ইনস্টাগ্রামে হত্যার ভিডিও আপলোড করে স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন যুবক।
Published By: Kishore GhoshPosted: 05:25 PM Feb 11, 2026Updated: 06:37 PM Feb 11, 2026

পাঞ্জাবের সাংগ্রুর জেলায় ভয়াবহ হত্যাকাণ্ড। কুড়ুল দিয়ে একের পর এক কোপে গলা কেটে স্ত্রীকে খুন করলেন এক ব্যক্তি। নৃশংস হত্যার ভিডিও রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এর পর স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন যুবক। পুলিশকে জানান, 'স্ত্রীকে খুন করেছি'।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম কুলদীপ সিং। গ্রামের প্রাক্তন প্রধানের ছেলে। মঙ্গলবার তিনি খুন করেন স্ত্রী হরকির্তন কাউরকে। দম্পতির তিন সন্তান---দশ ও আট বছরের দুই কন্যা এবং ছয় বছরের ছেলে রয়েছে। লেহরাগাগা শহরের ডিএসপি রণবীর সিং জানান, পিটিয়ে ও কুপিয়ে তরুণীকে হত্যা করেছেন কুলদীপ। অত্যাচারের ভিডিও রেকর্ড করে সোশাল মিডিয়া ইনস্টাগ্রামে আপলোড করেন তিনি।

ভিডিওতে দেখা গিয়েছে, কুড়ুলের মতো একটি ধারাল অস্ত্র দিয়ে অভিযুক্ত বারবার স্ত্রীকে কোপাচ্ছে। শুরুতে রক্তাক্ত তরুণী শ্বাস নিচ্ছেলেন। কিন্তু তরুণীর গলায় লাগাতার কুড়ুলের কোপ দিতে থাকেন কুলদীপ। এক সময় নিথর হয়ে যান তরুণী। এর পরেই অভিযুক্তকে বলতে শোনা যায়, "ওঁকে খুন করেছি।" স্ত্রী খুনে অভিযুক্ত কুলদীপ সিংকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement