shono
Advertisement
Rahul Gandhi

'ভারত আর পাকিস্তান এক নয়', মোদির জায়গায় থাকলে ট্রাম্পের সঙ্গে কীভাবে চুক্তি হত, জানালেন রাহুল

রাহুলের বক্তব্য, আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির ব্যাপারে অনেক বেশি কঠোর অবস্থান নিত ইন্ডিয়া ব্লক। তারা মোটেই কোনও রকম আপস করত না, যেটা মোদি সরকার করেছে।
Published By: Saurav NandiPosted: 07:52 PM Feb 11, 2026Updated: 07:53 PM Feb 11, 2026

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের সঙ্গে যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করেছে, তাতে ভারতের স্বার্থের সঙ্গে আপস করা হয়েছে। অত্যন্ত খারাপ ভাবে বাণিজ্য-সমঝোতা করেছে কেন্দ্র। বুধবার সংসদে এই অভিযোগ তুলে মোদি সরকারকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা তথা এ-ও জানালেন, মোদি সরকারের জায়গায় যদি ইন্ডিয়া ব্লক এই সমঝোতা করত, মোদির জায়গায় যদি তিনি নিজে থাকতেন, তাহলে কীভাবে ট্রাম্পের সঙ্গে সমঝোতা করতেন। সেই প্রসঙ্গে পাকিস্তানের প্রসঙ্গও টেনে আনলেন রাহুল।

Advertisement

রাহুলের বক্তব্য, আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির ব্যাপারে অনেক বেশি কঠোর অবস্থান নিত ইন্ডিয়া ব্লক। তারা মোটেই কোনও রকম আপস করত না, যেটা মোদি সরকার করেছে। লোকসভার বিরোধী দলনেতার কথায়, "আমি আপনাকে (মোদির উদ্দেশে) বলছি, আমরা কী বলতাম। (মার্কিন) প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা বলতাম, 'এই চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারতের তথ্যভান্ডার। আপনি (ট্রাম্প) আপনার ডলারকে সুরক্ষিত রাখতে চাইছেন। আমরা আপনার বন্ধু। আমরা আপনাকে সাহায্য করব। কিন্তু মনে রাখুন, আপনার ডলারকে বাঁচাতে পারে ভারতের তথ্যভান্ডারই। আপনি যদি ভারতের তথ্যভান্ডারের অ্যাকসেস চান, আমাদেরকে আপনাদের সমতুল্য ভেবেই কথা বলতে হবে।"

এ প্রসঙ্গে পাকিস্তান প্রসঙ্গ তোলেন রাহুল। বলেন, "আমরা ট্রাম্পকে বলতাম, 'ভারত আর পাকিস্তান এক নয়। আমাদের একই বন্ধনীতে রাখবেন না। আমাদের জ্বালানির নিরাপত্তা সম্পূর্ণ ভাবে আমাদের বিষয়। আমরাও এই বিষয়টি সুরক্ষিত করব।" রাহুলের সংযোজন, "আমরা যে আমাদের কৃষিক্ষেত্রকে সুরক্ষিত করতে চাই, সে কথা পরিষ্কার করে বলে দিতাম ট্রাম্পকে।"

সংসদের অধিবেশনে রাহুল বলেন, “আপনার ভারতকে বেঁচে দিয়েছেন, আপনাদের লজ্জা হয় না? আপনারা আমাদের মা, ভারত মাতাকে বিক্রি করেছেন।” যোগ করেন, আপনারা আমেরিকার কাছে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করেছেন। ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে চলে গিয়েছে, আত্মমর্যাদা জলাঞ্জলি দিয়ে কৃষক স্বার্থের সঙ্গে আপস করেছেন। রাহুল যোগ করেন, যদি ইন্ডিয়া জোট সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করত, তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলত, ভারতকে সমান মর্যাদা দিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement