shono
Advertisement
Sukanta Majumdar

'মমতার নেতৃত্বে...' রাজ্যসভায় মুখ ফসকে মন্তব্য সুকান্তর, কুণালের টিপ্পনি, 'অন্তরাত্মার ডাক'

বালুরঘাটের সাংসদ তথা শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এই বেফাঁস মন্তব্যে ঘাসফুল শিবিরের খোঁচা, দলে আসছেন নাকি?
Published By: Sucheta SenguptaPosted: 04:01 PM Feb 06, 2026Updated: 04:02 PM Feb 06, 2026

সংসদ অধিবেশনে হইহট্টগোলের পাশাপাশি রঙ্গও কম হয় না। এবারের বাজেট অধিবেশনও তেমন ঘটনার সাক্ষী রইল। নিজের দলনেতার নাম গুলিয়ে ফেললেন খোদ মন্ত্রী! বিজেপি সাংসদ তথা উত্তর-পূর্বাঞ্চল সংক্রান্ত মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে নেতার নাম বলতে গিয়ে রীতিমতো খাবি খেলেন এবং হয়ে উঠলেন হাস্যস্পদ। সুকান্তর গলায় শোনা গেল, ''মমতার নেতৃত্বে...'', যদিও পরক্ষণেই ভুল সংশোধন করে মোদির নাম নিলেন। কিন্তু ততক্ষণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যের ওইটুকু অংশই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওর ওই অংশ নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, 'অন্তরাত্মার ডাক মুখ থেকে বেরিয়ে গিয়েছে।' সেইসঙ্গে জল্পনাও উসকে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আসছেন নাকি?

Advertisement

বিজেপি সাংসদ তথা উত্তর-পূর্বাঞ্চল সংক্রান্ত মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে নেতার নাম বলতে গিয়ে রীতিমতো খাবি খেলেন এবং হয়ে উঠলেন হাস্যস্পদ। সুকান্তর গলায় শোনা গেল, ''মমতার নেতৃত্বে...'', যদিও পরক্ষণেই ভুল সংশোধন করে মোদির নাম নিলেন। 

এই মুহূর্তে সংসদে চলছে বাজেট অধিবেশন। গত ১ তারিখ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার উপর আলোচনা চলছে এই মুহূর্তে। সেই অধিবেশন চলাকালীন রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তার মাঝেই মুখ ফসকে বলে ফেলেন, ''আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা...।'' পর মুহূর্তেই অবশ্য সংশোধন করে প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ করেন। কিন্তু বরাবর গেরুয়া শিবিরের সদস্য একজন হঠাৎ কেন মোদির নাম ভুলে 'মমতার নেতৃত্ব' অর্থাৎ তৃণমূল দলনেত্রীর নাম উল্লেখ করলেন? এনিয়ে তৃণমূল শিবিরে বেজায় ঠাট্টা-তামাশা শুরু হয়েছে।

সুকান্ত মজুমদারের মুখ ফসকে বলে ফেলা ওই কথাটির ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন - 'অন্তরাত্মার ডাক মুখ থেকে বেরিয়ে গেছে। জয় বাংলা। (মানুষের মুড দেখে ওঁরও আসার ইচ্ছে হচ্ছে মনে হয়।)' ঘাসফুল শিবিরেও হাসাহাসি চলছে, তবে কি উনি দলবদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আসতে চান? তাই আগেভাগে মমতার নেতৃত্বের কথা বলে ফেললেন? আরেকটি গুঞ্জনও চলছে। তবে কি ভবিষ্যতে প্রধানমন্ত্রীর কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি? তাই তাঁর মুখে 'আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা...'? মুখ ফসকেই হোক কিংবা অন্য কোনও কারণ, সুকান্তর এহেন মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে হাসির খোরাক জুগিয়েছে, সন্দেহ নেই।

সুকান্ত মজুমদারের মুখ ফসকে বলে ফেলা ওই কথাটির ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি লিখেছেন - 'অন্তরাত্মার ডাক মুখ থেকে বেরিয়ে গেছে। জয় বাংলা। (মানুষের মুড দেখে ওঁরও আসার ইচ্ছে হচ্ছে মনে হয়।)'

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement