shono
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশে ‘লাপাতা লেডি’, বাসস্ট্যান্ডে স্বামীকে পকোড়া আনতে পাঠিয়ে উধাও নববধূ! তারপর…

পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর নাম রিমঝিম (১৮)। তিনি রামপুর জেলার বাসিন্দা। গত বছর ডিসেম্বর মাসে প্রীতম সিং নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। জানা যাচ্ছে, দোল উপলক্ষে রিমঝিম তাঁর বাপের বাড়িতে গিয়েছিলেন। উৎসব শেষ হওয়ার পর গত ৯ মার্চ প্রীতম তাকে নিতে যান।
Published By: Subhodeep MullickPosted: 04:47 PM Mar 13, 2026Updated: 04:47 PM Mar 13, 2026

‘লাপাতা লেডি’। বাসস্ট্যান্ডে স্বামীকে পকোড়া আনতে পাঠিয়ে উধাও নববধূ। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। এখনও পর্যন্ত তরুণীর কোনও খোঁজ পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, তিনি তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়েছেন।

Advertisement

ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর নাম রিমঝিম (১৮)। তিনি রামপুর জেলার বাসিন্দা। গত বছর ডিসেম্বর মাসে প্রীতম সিং নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। জানা যাচ্ছে, সম্প্রতি দোল উপলক্ষে রিমঝিম তাঁর বাপের বাড়িতে গিয়েছিলেন। উৎসব শেষ হওয়ার পর গত ৯ মার্চ প্রীতম তাকে নিতে যান। এরপর স্বামী-স্ত্রী একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বিলারি বাসস্ট্যান্ডে নেমে তাঁরা পরবর্তী বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় রিমঝিম স্বামীকে সামনের দোকান থেকে পকোড়া আনতে পাঠান। কয়েক মিনিট পর খাবার কিনে ফিরে এসে প্রীতম দেখেন, রিমঝিম সেখানে নেই। অভিযোগ, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও স্ত্রীর কোনও সন্ধান মেলেনি। তারপরই বিচলিত প্রীতম পুলিশের দ্বারস্থ হন।

প্রীতমের দাবি, রিমঝিমের বাপের বাড়ি যে গ্রামে অবস্থিতি সেখানকার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁর সঙ্গেই রিমঝিম পালিয়েছেন বলে দাবি প্রীতমের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ এবং মোবাইল লোকেশন। তবে এখনও পর্যন্ত রিমিঝিমের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement