shono
Advertisement
Abhishek Banerjee

ডিজে মামালায় ভয়ে সিঁটিয়ে অভিষেক! কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেনই না বিধাননগর আদালতে

সকাল ১০ টায় নির্ধারিত সময় ছিল, তবে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে গেলেনই না অভিষেক।
Published By: Arpita MondalPosted: 02:09 PM Jul 08, 2026Updated: 03:07 PM Jul 08, 2026

বুধবারই ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে গেলেনই না অভিষেক (Abhishek Banerjee)। মঙ্গলবারই বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও স্বস্তি পাননি তিনি। বিধাননগর আদালতের নির্দেশই বহাল ছিল কলকাতা হাই কোর্টে। সেই মতো আজই তাঁর হাজিরা দেওয়ার কথা। এনিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক।

Advertisement

সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, সিআইডির আধিকারিকরা আদালতে এলেও সাংসদকে দেখা গেল না। অভিযোগকারীর আইনজীবী রাজদীপ মজুমদারের বক্তব্য, সরকার পক্ষ ও তাঁদের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, আগের দিনও অভিষেক আসেননি, এদিনও তিনি গরহাজির। অর্থাৎ আদালতের নির্দেশকে বারবার অমান্য করা হচ্ছে। এই আবহে আদালতে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গত মে মাসে বাগুইআটিতে একটি জনসভায় এসে অভিষেক বেফাঁস মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছিলেন বাগুইআটির এক বাসিন্দা। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। আগামী ৮ জুলাই, বুধবার বিধাননগর আদালতে অভিষেককে (Abhishek Banerjee) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশে কানই দিলেন না অভিষেক। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আদালতের পথ মাড়ালেন না তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement