shono
Advertisement
Agnimitra Paul

মহিলাদের টিকিট কাটতে হচ্ছে না তো? বাসে উঠে নিজেই যাচাই করলেন অগ্নিমিত্রা, কী বলছেন যাত্রীরা?

বাসে উঠেই মন্ত্রী অবশ্য নিজে টিকিট কেটেছেন।
Published By: Arpita MondalPosted: 03:39 PM Jun 01, 2026Updated: 04:55 PM Jun 01, 2026

নির্বাচনী ইস্তেহার থেকে বাস্তবায়ন। মাঝের সময়টা প্রায় দু'মাস। সরকার গঠনের পরেই বড় ঘোষণাগুলির মধ্যে একটি ছিল এরাজ্যে সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবা। কথা মতোই, পয়লা জুন অর্থাৎ আজ থেকে গোটা রাজ্যে সরকারি বাসে মহিলারা নিখরচে যাতায়াত করার সুযোগ পেতে শুরু করেছেন। তবে নির্দেশিকা মতো কাজ হচ্ছে তো আদৌ? কোনও মহিলাকে আবার বাসে উঠে টিকিট কাটতে হচ্ছে না তো? নিজেই সরকারি বাসে উঠে যাচাই করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। গড়িয়াহাট থেকে রুবি পর্যন্ত বাসে চেপেই গেলেন। কাটলেন টিকিটও।

Advertisement

সোমবার দুপুরের দিকে গড়িয়াহাট থেকে রুবিগামী বাসে প্যাসেঞ্জার তোলার জন্য গেটে দাঁড়িয়ে হাঁকছিলেন কনডাক্টর। গড়িয়াহাট মোড় থেকে আচমকা মন্ত্রী উঠে পড়বেন তা কে জানত। সঙ্গে হুড়মুড়িয়ে উঠলেন সাংবাদিকরাও। প্রথমে খানিকটা থতমত হয়ে তাকিয়ে থাকলেও পরে মুহুর্তেই বিষয়টা স্পষ্ট হয় তাঁর কাছে। নতুন সরকারের কথা মতো সরকারি বাসে মহিলারা ফ্রি পরিষেবা পাচ্ছেন কি না, তা নিজেই খোঁজে নেন মন্ত্রী।

বাসে উঠে এক মহিলার পাশের সিটে বসেই অগ্নিমিত্রা জিজ্ঞাসা করেন 'টিকিট কাটতে হচ্ছে না তো?' কনডাক্টরের কাছ থেকে নিজেও কেটে নেন 'জিরো ভ্যালু টিকিট'। গোটা রাস্তা তিনি বাসে চেপেই সফর করেন। অগ্নিমিত্রা (Agnimitra Paul) জানান, 'সরকার নির্দেশিকা দিয়ে খালাস হয়ে গেলে তো হবে না। আসলে কাজটা হচ্ছে কি না, তাও তো দেখার দায়িত্ব আমাদেরই। আজ যে বাংলার মহিলারা উপকৃত হচ্ছেন, এটা সরকারের সার্থকতা। এমন অনেক মানুষ আছেন যাঁদের কাছে ৫০-১০০টাকা অনেকটা। তাঁরা সরকারি উদ্যোগে সুবিধা পাচ্ছেন।' মন্ত্রীর সামনেই সরকারি উদ্যোগকে সাধুবাদ জানান বাসের মহিলা যাত্রীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement