shono
Advertisement
Howrah

বালির অভিজাত আবাসনে দুষ্কৃতী তাণ্ডব! মারধর, মহিলাদের গালিগালাজ, উত্তপ্ত এলাকা

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবাসিকরা। অভিযোগ জানানো হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংকেও।
Published By: Subhankar PatraPosted: 07:37 PM May 23, 2026Updated: 08:16 PM May 23, 2026

হাওড়ায় (Howrah) দুষ্কৃতী তাণ্ডব! বেলুড়ের একটি অভিজাত আবাসনে মদ্যপ অবস্থায় দুষ্কৃতীদের তাণ্ডব! তোলাবাজির অভিযোগ। না মেলায় বাসিন্দাদের মারধর। মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ। এমনকী বাইরে থেকে লোক নিয়ে এসেও আবাসিকদের উপর চড়াও হওয়ারও অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। আবাসনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে যোগসাজস করেই মদ্যপ অবস্থায় এক ব্যক্তি দলবল নিয়ে এসে এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ।

Advertisement

ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ প্রাক্তন শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ ওই যুবক গত কয়েকবছর ধরেই ওই আবাসনে তোলাবাজির নামে তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ। শুক্রবার রাতে তা বিরাট আকার নেয়। অভিযোগ রাতে, অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় আবাসিকদের মারধর ও গালিগালাজ করেন। পুরো মারামারির ঘটনা আবাসনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবাসিকরা। অভিযোগ জানানো হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংকেও। গত কয়েকবছর ধরেই ওই আবাসনে তোলাবাজির নামে দুষ্কৃতী তাণ্ডব হচ্ছে বলে বিধায়ককে অভিযোগ জানিয়েছেন আবাসিকরা। বালির বিজেপি বিধায়ক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement