shono
Advertisement
Abhishek Banerjee

'এসএসকেএমে চোখ দেখান', অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি দিল না হাই কোর্ট

কলকাতা হাই কোর্টে ফের বড় ধাক্কা অভিষেকের।
Published By: Sayani SenPosted: 11:50 AM Aug 05, 2026Updated: 01:14 PM Aug 05, 2026

কলকাতা হাই কোর্টে ফের বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee)। চোখের চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না 'কালীঘাট তৃণমূলে'র সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন। সেখানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। শুক্রবার হাই কোর্টে রিপোর্ট জমা দেবে মেডিক্যাল বোর্ড।

Advertisement

অভিষেকের আইনজীবী এদিন আদালতে জানান, এসএসকেএমে বৃহস্পতিবার যেতে রাজি নন তাঁর মক্কেল। চিকিৎসা পদ্ধতিতে যাতে ছেদ না পড়ে তাই বিদেশে যেতে চান। তবে হাই কোর্টের তরফে জানানো হয়েছে, আদালত চিকিৎসা বিশেষজ্ঞ নয়। বাকিরাও নন। বর্তমানে আবেদনকারীর চিকিৎসা গুরুত্বপূর্ণ। কোথায় হবে সেটা নয়। আবেদনকারীর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। হেয়ার স্ট্রিট থানার একটি অভিযোগে অন্য বেঞ্চে মামলা চলছে। আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। সব ক্ষেত্রে তদন্ত চলছে। বৃহস্পতিবার হাই কোর্টে তিনটি এফআইআর সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে। বিচারপতি সাফ জানান, বিদেশযাত্রার প্রয়োজন আদালত কারণ খুঁজে পায়নি। আদালতের পর্যবেক্ষণ, এই মামলা বিচারাধীন থেকে লাভ নেই। তাই মামলা খারিজ করার সিদ্ধান্ত হাই কোর্টের।

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধে এখানে বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তাই বিদেশযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জুলাইয়ের ২৯ তারিখ আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা ফের ফেরত যায় হাই কোর্টে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement