shono
Advertisement

Breaking News

Calcutta HC

হরিহরপাড়ায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সিট গঠন হাই কোর্টের

হরিহরপাড়ায় চোদ্দ বছরের নাবালিকা আচমকা নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। পরদিন বাড়ির অদূরে দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয় তাকে।
Published By: Sayani SenPosted: 02:44 PM Mar 14, 2026Updated: 02:44 PM Mar 14, 2026

হরিহরপাড়ায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ কলকাতা হাই কোর্টের। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে পাঁচজন আধিকারিককে নিয়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

Advertisement

হরিহরপাড়ায় চোদ্দ বছরের নাবালিকা আচমকা নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। পরদিন বাড়ির অদূরে দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, দেহ উদ্ধারের সময় একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়। যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। মৃতের চোখ উপড়ে দেওয়া হয় বলেও জানান পরিবারের লোকজন। প্রথমবার ময়নাতদন্ত রিপোর্টে নৃশংসতার কথা উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ। পরিবারের দাবি, পুলিশ নাবালিকা ধর্ষণ-খুন মামলায় পকসোর ধারা যুক্ত করেনি। পুলিশের জমা দেওয়া চার্জশিটেও বিস্তর ত্রুটি রয়েছে বলে অভিযোগ।

পুলিশি তদন্তে আস্থা হারিয়ে বহরমপুর বিশেষ আদালতে আবেদন করে। সিবিআই বা সিআইডি তদন্তের দাবি করা হয়। তবে আদালত সে দাবি খারিজ করে দেয়। এরপর হাই কোর্টের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। আদালতের নির্দেশ অনুযায়ী দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টে একাধিক ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ শুনানির পর বিচারপতি আদালতের সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয়। হাই কোর্টের তরফে জানানো হয়, তদন্তে কোনও রাজনৈতিক প্রভাব যেন না পড়ে। তাতে সাধারণ মানুষের বিচারব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে যেতে পারে। হাই কোর্টের নির্দেশে আশার আলো দেখছেন নির্যাতিতার পরিবারের লোকজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement