shono
Advertisement
CM Suvendu Adhikari

এক ফোনেই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে! কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতে চালু হেল্পলাইন

দুর্নীতি ইস্যুতে 'জিরো টলারেন্সে'র বার্তা সবসময় দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার। কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতেও কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তৃণমূল আমলে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি, সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে উঠছে।
Published By: Suhrid DasPosted: 03:50 PM Jul 28, 2026Updated: 05:24 PM Jul 28, 2026

দুর্নীতি ইস্যুতে 'জিরো টলারেন্সে'র বার্তা সবসময় দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার (CM Suvendu Adhikari)। কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতেও কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তৃণমূল আমলে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি, সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে উঠছে। তৃণমূল নেতা-কর্মী থেকে প্রাক্তন বিধায়কদের অনেকেই এখন গারদের ওপাড়ে। ক্যাগ রিপোর্টেও দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে বলে খবর। সেই আবহে এবার দুর্নীতি-সহ এইসব ইস্যুতে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এক ফোনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ওই অভিযোগ এবার থেকে পৌঁছে যাবে। এছাড়াও পুলিশের হেল্পলাইন নম্বরও এদিন চালু করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

 রাজ্য সরকারের টোল-ফ্রি হেল্পলাইন চালু হল। আজ, দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করেন। এই দুর্নীতি, অপরাধ ও বেআইনি কাজের বিরুদ্ধে সরাসরি বাংলার মানুষ ফোন করতে পারবেন। এই বিষয়ে চারটি নম্বরও চালু হল। অভিযোগ দিন-রাতের যে কোনও সময় জানানো সম্ভব। কাটমানির জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট দুর্নীতি জানাতে ১৫৫৩৩৩৫, বেআইনি ভাবে রাস্তায় ট্যাক্স নেওয়ার বিষয়ে অভিযোগ ১৫৫৩৩৩৭ নম্বরে জানান যাবে। বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ফোন করতে হবে ১৫৫৩৩৩৯ নম্বরে। এক্ষেত্রে প্রধানত যে কোনও প্রকার কাজের জন্য কাটমানি চাওয়া, বালি-পাথর-সিমেন্টের সিন্ডিকেটরাজ, রাস্তায় বেআইনি টোল আদায়, বেআইনি মদের অভিযোগ জানানোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিন ভবানী ভবনে পুলিশের হেল্পলাইন নম্বরও চালু হল। চারটি নম্বরে অভিযোগ জানানো যাবে। মুখ্যমন্ত্রী সেই নম্বর চালু করলেন। রাজ্যের ভাবমূর্তি ফিরিয়ে আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। পুলিশি ব্যবস্থাকেও আরও উন্নত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। পুলিশে নতুন করে এক লক্ষ নিয়োগ হবে। উত্তরপ্রদেশ মডেলের মতোই পুলিশের কর্মসংস্থান হবে। পুলিশের পরিকাঠামো উন্নতিতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলা পুলিশ কর্মীদের বাড়ির কাছেই পোস্টিং হবে। সেই কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতি রুখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আরও একবার সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement