shono
Advertisement

চেক পেলেন বউবাজারের ক্ষতিগ্রস্তরা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদজ্ঞাপন

সোমবারের মধ্যে প্রথম দফার চেক বিলির প্রক্রিয়া শেষ করবে KMRCL।
Posted: 04:57 PM Sep 07, 2019Updated: 04:57 PM Sep 07, 2019

নব্যেন্দু হাজরা: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেই ঘোষণা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই আশ্বাস মতো শনিবার থেকে শুরু হল প্রথম দফায় চেক বিলির কাজ। এদিন ১৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেয় KMRCL।

Advertisement

[আরও পড়ুন: রাতের কলকাতায় বেপরোয়া শববাহী ম্যাটাডোর, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা গার্ডওয়ালে]

ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের জেরে গত রবিবার থেকেই ভাঙতে শুরু করে বউবাজারের একাধিক বাড়ি। যে এলাকা একসময় আমজনতার হইচইয়ে মাতোয়ারা হয়ে থাকত। সেই জায়গা বর্তমানে গৃহহারাদের হাহাকারের শব্দে ভারী। বাড়ি ভেঙে যাওয়ার পরই জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রো কর্তৃপক্ষকে তড়িঘড়ি আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানান তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে বৃহস্পতিবারই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে KMRCL। সেই মতো ইতিমধ্যেই ১০০টি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তবে স্থানীয় প্রশাসন থেকে আপাতত ১৫টি পরিবারের বিস্তারিত তথ্য পাওয়া গিয়েছে। চেক পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য পুরসভার কাউন্সিলর আইডেনটিফিকেশন সার্টিফিকেট দেবে বলেও ঘোষণা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এর ফলে ব্যাংকের পাশবই ছাড়া পেয়িং স্লিপ দিয়ে টাকা তুলতে পারবেন বাসিন্দারা।

[আরও পড়ুন: যৌন সংসর্গ প্রমাণে স্ত্রী নয়, স্বামীকেই দিতে হবে অগ্নিপরীক্ষা]

শনিবার ১৯টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। KMRCL-এর তরফে জানানো হয়েছে, আগামী সোমবারের মধ্যে শেষ করা হবে প্রথম দফার চেক বিলি প্রক্রিয়া। চেক হাতে পেয়ে নতুন করে জীবন শুরু করার চিন্তাভাবনা করছেন ক্ষতিগ্রস্তরা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা। 

এদিকে, বর্তমানে বউবাজারের অবস্থা কিছুটা স্থিতিশীল। মাটির ধসও নিয়ন্ত্রণে। তবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি কবে ভাঙা হবে, সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। কারণ, পুরসভার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত KMRCL-এর তরফে ল্যান্ড স্টেবিলিটি সার্টিফিকেট দেওয়া হবে, ততক্ষণ বাড়ি ভাঙার অনুমতি পাবে না তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement