shono
Advertisement
Suvendu Adhikari

তৃণমূল আমলে বইমেলাতেও কোটি টাকার দুর্নীতি! বড় নির্দেশ শুভেন্দুর

রাজ্যে পালাবদলের পরই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Published By: Kousik SinhaPosted: 09:14 AM Jul 16, 2026Updated: 01:50 PM Jul 16, 2026

তৃণমূল জমানায় সরকারি বইমেলাগুলিতেও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল। জেলায় জেলায় বইমেলা করে তৃণমূল ঘনিষ্ঠদের বই কিনেছিল তৎকালীন রাজ্য সরকার। বুধবার সল্টলেক বিজেপি দপ্তরে খোদ গ্রন্থাগারমন্ত্রীর কাছ থেকেই এমন অভিযোগ পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এহেন অভিযোগ শোনা মাত্রই গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

তৃণমূল জমানায় বইমেলাকে কেন্দ্র করে কীভাবে দুর্নীতির পাহাড় রয়েছে, সেই সংক্রান্ত অভিযোগ মুখ্যমন্ত্রীকে জানান মন্ত্রী। শুধু তাই নয়, এ বিষয়ে অভিযোগকারীদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন শুভেন্দু।

বুধবার জনতার দরবারের সল্টলেক বিজেপি অফিসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনতার দরবার শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বইমেলা ও গ্রন্থাগার সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে ধরেন বিজেপি নেতৃত্বের একাংশ। সেই বৈঠকে ছিলেন গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষও। তৃণমূল জমানায় বইমেলাকে কেন্দ্র করে কীভাবে দুর্নীতির পাহাড় রয়েছে, সেই সংক্রান্ত অভিযোগ মুখ্যমন্ত্রীকে জানান মন্ত্রী। শুধু তাই নয়, এ বিষয়ে অভিযোগকারীদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন শুভেন্দু। সরকারি অর্থে ঘনিষ্ঠদের বই কিনে তৎকালীন শাসকদলকে আর্থিক মুনাফা দিয়েছে বলে অভিযোগ। এহেন অভিযোগ সামনে আসতেই দ্রুত তা খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে পালাবদলের পরই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানির তদন্তে বিশেষ কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আইপিএস পদমর্যাদার শীর্ষ আধিকারিক জয়রামনও। ইতিমধ্যে এই কমিটি কাজও শুরু করে দিয়েছে। এর মধ্যেই পূর্বতন তৃণমূল সরকারের আমলে একের পর এক কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে কার্যত সমস্ত ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার বইমেলাকে কেন্দ্র করেও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement