shono
Advertisement

Breaking News

ফেস্টের নামে তোলাবাজি, পড়ুয়াদের বিক্ষোভে রণক্ষেত্র সেন্ট পলস কলেজ

আমহার্স্ট স্ট্রিটে চলল পড়ুয়াদের ধস্তাধস্তি। The post ফেস্টের নামে তোলাবাজি, পড়ুয়াদের বিক্ষোভে রণক্ষেত্র সেন্ট পলস কলেজ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:57 PM Nov 22, 2018Updated: 06:57 PM Nov 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজে ফেস্টের নামে তোলাবাজির অভিযোগ। কলেজের গেটে বিক্ষোভকে কেন্দ্র করে পড়ুয়াদেরই দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। রণক্ষেত্র সেন্ট পলস কলেজ। ক্যাম্পাসের বাইরে আমহার্স্ট স্ট্রিটে চলল পড়ুয়াদের ধস্তাধস্তি।

Advertisement

[ সাবধান! শহর নোংরা করলেই এবার দিতে হবে ৫০০০ টাকা জরিমানা]

এ শহরের সমস্ত কলেজেই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা ফেস্ট হয়। কোথাও কলেজের ক্যাম্পাসে, কোথাও হল ভাড়া করে ফেস্ট আয়োজন করে ছাত্র সংসদ। কলেজে ফান্ডের টাকাতেই অনুষ্ঠান হয়, পড়ুয়াদের কোনও টাকা দিতে হয় না। কিন্তু, আমহার্স্ট স্ট্রিটে সেন্ট পলস কলেজে এই ফেস্টের নামে ছাত্র সংসদের সদস্যরা রীতিমতো তোলাবাজি চালাচ্ছেন বলে অভিযোগ। পড়ুয়াদের দাবি, কারও কাছ থেকে চার হাজার টাকা, কারও কাছ থেকে ছয় হাজার টাকা করে আদায় করছেন ছাত্র সংসদের সদস্যরা। এমনকী, পড়ুয়াদের অনলাইনে ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত অ্যাকাউন্টেও টাকা জমা দিতে বলা হচ্ছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত ধৈর্য্যের বাঁধ ভাঙল সেন্ট পলস কলেজের পড়ুয়াদের।

বৃহস্পতিবার সকালে কলেজের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেন্ট পলস কলেজের পড়ুয়াদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, আন্দোলনে শামিল হয়েছিলেন ছাত্র সংসদ সদস্যদের একাংশও। গেট বন্ধ করে রেখেছিলেন বিক্ষোভকারীরা। আচমকাই কলেজে ভিতর থেকে হুড়োহুড়ি করে ধাক্কা দিয়ে গেট খুলে পড়ুয়াদের অন্য একটি দল বিক্ষোভকারীদের ধাওয়া করে বলে অভিযোগ। যাঁরা বিক্ষোভকারীদের ধাওয়া করেছিলেন বলে অভিযোগ, তাঁরা কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাকের অনুগামী বলে জানা গিয়েছে। সেন্ট পলস কলেজের ক্যাম্পাসের বাইরে আমহার্স্ট স্ট্রিটের রাস্তায় দুই দল পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি হয়। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[শহরে শোনা যাচ্ছে সন্দেহজনক রেডিও সংকেত, তুঙ্গে নাশকতার ষড়যন্ত্র]

The post ফেস্টের নামে তোলাবাজি, পড়ুয়াদের বিক্ষোভে রণক্ষেত্র সেন্ট পলস কলেজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement