shono
Advertisement
Kolkata

ময়দানে প্রেমিকার শিশু কন্যাকে যৌন নির্যাতন ও খুন! ধরা পড়ে যুবকের সাফাই, 'নেশায় ছিলাম'

শুক্রবার ভোররাতে বাবুঘাটের কাছে ঘোরাঘুরি করছিল ওই যুবক। খবর পেয়ে ময়দান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
Published By: Kousik SinhaPosted: 10:04 AM Apr 25, 2026Updated: 10:07 AM Apr 25, 2026

মাত্র তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। শুধু তাই নয়, নির্যাতনের পর আছড়ে খুনের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে মায়ের প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ। জানা যায়, খুনের পরেই উত্তরপ্রদেশের অযোধ্যায় গা ঢাকা দেয় অভিযুক্ত। সম্প্রতি কলকাতায় ফিরতেই হাতেনাতে অভিযুক্তকে ধরে পুলিশ। যদিও গ্রেপ্তারের পরেই ধৃত যুবকের দাবি, ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে খুনের ঘটনার ব‌্যাপারে তার কিছুই মনে নেই। ইতিমধ্যে ধৃতকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ২১ মার্চ ময়দান এলাকায় এই ঘটনাটি ঘটে। নির্যাতিতা শিশুকন‌্যাটি তার মায়ের সঙ্গে থাকত ময়দান এলাকায়। ওই মহিলার সঙ্গে রবীন্দ্রনগর এলাকার আক্রার বাসিন্দা এক যুবকের সঙ্গে পরিচয় হয়। এর পর মহিলা ওই যুবকের সঙ্গে থাকতে শুরু করে। ওই যুগল দু’জনই মাদকাসক্ত। অভিযোগ, একাধিকবার মায়ের প্রেমিক তিন বছরের ওই শিশুটির যৌন নিগ্রহ করে। ঘটনার আগে হাতে কিছু টাকা পেয়েছিল ওই যুগল। ওই টাকা দিয়ে তারা মাদক কেনে। মাদক নিয়ে চরম নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে ঘিরে কোনও গোলমাল হয় যুগলের মধ্যে। তারই জেরে শিশুটিকে তুলে ধরে মাটিতে আছাড় দেয় ওই যুবক। রক্তাক্ত অবস্থায় অনেকক্ষণ ধরে পড়ে ছিল শিশুটি। নেশা কাটার পর শিশুটির মা মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখেন। তিনি মেয়েকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই শিশুকন‌্যাটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুটির দেহের ময়নাতদন্তের পর পকসো আইনে যৌন নির্যাতন ও খুনের মামলা দায়ের হয়।

অভিযোগ, একাধিকবার মায়ের প্রেমিক তিন বছরের ওই শিশুটির যৌন নিগ্রহ করে। ঘটনার আগে হাতে কিছু টাকা পেয়েছিল ওই যুগল। ওই টাকা দিয়ে তারা মাদক কেনে। মাদক নিয়ে চরম নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে ঘিরে কোনও গোলমাল হয় যুগলের মধ্যে। তারই জেরে শিশুটিকে তুলে ধরে মাটিতে আছাড় দেয় ওই যুবক। রক্তাক্ত অবস্থায় অনেকক্ষণ ধরে পড়ে ছিল শিশুটি। নেশা কাটার পর শিশুটির মা মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখেন।

বেগতিক বুঝে কলকাতা থেকে ওই যুবক পালিয়ে যায়। ট্রেনে করে চলে যায় উত্তরপ্রদেশের অযোধ‌্যায়। সম্প্রতি কলকাতায় ফিরে আসে সে। শুক্রবার ভোররাতে বাবুঘাটের কাছে ঘোরাঘুরি করছিল ওই যুবক। খবর পেয়ে ময়দান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার দাবি, নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে তার কিছুই মনে নেই। তাই খুনের ‘মোটিভ’ সম্পর্কে ধোঁয়াশা রয়েছে। যদিও সে যে প্রেমিকার শিশুকন‌্যাকে আছড়ে খুন করেছে, তা স্বীকার করেছে সে। এই ঘটনার তদন্তে শিশুকন‌্যাটির মা ও অন‌্য পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement