shono
Advertisement
Higher Secondary

মাধ্যমিকের পরই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল, দিনক্ষণ ঘোষণা শিক্ষা পর্ষদের

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি, আড়াই মাসের মধ্যেই বেরচ্ছে ফলাফল।
Published By: Sucheta SenguptaPosted: 01:10 PM Apr 22, 2026Updated: 01:36 PM Apr 22, 2026

ভোটপর্ব মিটলেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। আগামী ৪ মে রাজ্যে বিধানসভা ভোটের গণনা। ওই সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আর তারপরই এবছরের মাধ্যমিকের রেজাল্ট আউট, পরের সপ্তাহেই ফলপ্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার। বুধবার দিনক্ষণ জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক হবে। তারপর ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট স্কুলগুলিতে গিয়েও রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। সেখান থেকেই মার্কশিট হাতে পাবে।

Advertisement

ফলপ্রকাশের বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ তারিখ। আগামী ১৪ মে ফল প্রকাশিত হবে। সেই হিসেবে ৭৮ দিনের মাথায় পর্ষদ ফল প্রকাশ করছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পার্থ কর্মকার বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী ১৪ তারিখ সকাল সাড়ে ১০ টা নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করা হবে। সেখান থেকে মেধাতালিকা প্রকাশ করা হবে। তারপর মার্কশিট পাঠানো হবে স্কুলগুলিতে। সেখান থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে।

যদিও এবছর বিধানসভা ভোটের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা ছিল। কারণ, প্রথমত এসআইআরের কারণে শিক্ষকদের একটা বড় অংশকে কাজে লাগানো হয়। তারপর ভোটের ডিউটিতে তাঁদের নিয়োগ করা হয়। ফলে শিক্ষকরা সময়মতো পরীক্ষার খাতা দেখে জমা দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে শিক্ষকরা কিছুটা চাপ নিয়েই সময়ের মধ্যে খাতা দেখে জমা দিয়েছেন। তার জেরেই সময়ের মধ্যে ফলপ্রকাশ করা সম্ভব হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement