shono
Advertisement
Bengal Election 2026

পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপির গোপন বৈঠকের ভিডিও ফাঁস! দক্ষ নেতাদের গ্রেপ্তারের আশঙ্কা তৃণমূলের

গোপনে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি প্রার্থীরা। বুধবার সেই বৈঠকের ভিডিও প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।
Published By: Jaba SenPosted: 12:41 PM Apr 22, 2026Updated: 03:14 PM Apr 22, 2026

তৃণমূলের দক্ষ নেতাদের হেনস্তা, আটক ও গ্রেপ্তার করতে একযোগে পরিকল্পনা করছে বিজেপি ও নির্বাচন কমিশন। গোপনে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি প্রার্থীরা। বুধবার সেই বৈঠকের ভিডিও প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারই শাসকদলের তরফে অভিযোগ করা হয়েছিল, ডায়মন্ডহারবাররে একটি সরকারি লজে বসে কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেছেন মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের বিজেপি প্রার্থী, ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার ও কয়েকজন বিজেপি নেতা। এবার সেই বৈঠকের ভিডিও প্রকাশ করে কুণাল ঘোষ জানিয়েছেন, ভোটের (Bengal Election 2026) আগে তৃণমূলের দক্ষ নেতাদের হেনস্তা, আটক ও গ্রেপ্তার করার পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement

এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, আলিপুরের একটি সরকারি মেসে ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভারের থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তিনি সাগরিকা হোটেলের ২০৮ নম্বর ঘরে থাকছেন। সেখানেই মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষ, ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার ও তাঁদের এজেন্টদের সঙ্গে বৈঠক করেছেন। ভোটের আগে তৃণমূলের গুচ্ছ গুচ্ছ দক্ষ নেতাদের নাম পর্যবেক্ষককে দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের যাতে বিভিন্নভাবে হেনস্তা করা হয় সেই আলোচনা হয়েছে পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে। সোমবার রাতের অন্ধকারে এই বৈঠক হয়েছে।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার অভিযোগ করেন, সোমবার রাতের অন্ধকারে ডায়মন্ডহারবাবের একটি সরকারি লজে বসে কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেন ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার ও কয়েকজন বিজেপি নেতা। মগরাহাট (পশ্চিম) ও ডায়মন্ডহারবার কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শামিম আহমেদও ওই একই অভিযোগ করেছেন। এবার সেই বৈঠকের ভিডিও প্রকাশ করল তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনারকে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ডেরেক ও'ব্রায়েন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement