কলকাতা হাই কোর্টে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। বাড়ি দখল মামলায় জামিন পেলেন তিনি। শর্ত বেঁধে দিয়েছে আদালত। তদন্তে সহযোগিতার পাশাপাশি বিদেশ তো দূর উত্তর চব্বিশ পরগনা ও কলকাতার বাইরে যেতে পারবেন না জয়প্রকাশ। এই শর্তেই তাঁকে জামিন দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়।
১২ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগ ছিল। ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে দেওয়া হত হুমকি। এই অভিযোগে জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এরপরেই পুলিশ ঘটনাস্থলে এসে জয়প্রকাশকে আটক করে।
বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে (Jay Prakash Majumdar)। জুন মাসের ৩ তারিখ দুপুরে সল্টলেক এলাকা থেকে তাঁকে প্রথমে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ১২ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগ ছিল। ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে দেওয়া হত হুমকি। এই অভিযোগে জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে জয়প্রকাশকে আটক করে। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে নিয়ে সল্টলেকের ওই বাড়িতে তল্লাশিতেও গিয়েছিল পুলিশ। ভ্যান থেকে নামতেই জয়প্রকাশকে ঘিরে ধরে জনতা। তাঁকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়েছিল। গ্রেপ্তারির পর জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা।
কিন্তু সেখানেও তৈরি হয় জটিলতা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি। তারপর মামলাটি যায় বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে। বুধবার সেই মামলার শুনানি হয়। সেখানে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন।
