shono
Advertisement
Kolkata Metro

ব্যস্ত সময়ে থমকালো মেট্রো, চূড়ান্ত ভোগান্তিতে অফিস ফেরৎ যাত্রীরা

দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
Published By: Kousik SinhaPosted: 07:01 PM May 12, 2026Updated: 07:39 PM May 12, 2026

ব্যস্ত সময়ে গ্রিন লাইনে হঠাৎই থমকালো কলকাতা মেট্রো। বন্ধ শিয়ালদহ এবং ফুলবাগানের মধ্যে মেট্রো চলাচল। প্রযুক্তিগত সমস্যার জেরে ব্যহত পরিষেবা। যার ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং সল্টলেক স্টেডিয়াম থেকে সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনের মধ্যে পরিষেবা স্বাভাবিক ছিল বলে মেট্রোর তরফে জানানো হয়। শুধু তাই নয়, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।

Advertisement

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বিকেলে শিয়ালদহ এবং ফুলবাগান স্টেশনের মধ্যে হঠাৎ করেই প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। এরপরেই ওই লাইনে বন্ধ হয়ে যায় পরিষেবা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মেট্রোর ইঞ্জিনিয়ারা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। যদিও এর মধ্যেই ধাপে ধাপে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং সল্টলেক স্টেডিয়াম থেকে সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনের মধ্যে মেট্রো চালানো হয়। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা নাগাদ গোটা লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। অন্যতম ব্যস্ততম রুটগুলির মধ্যে একটি গ্রিন লাইন।

বিশেষ করে যারা সেক্টর ফাইভে চাকরি করেন তাঁদের কাছে এই লাইন খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হাওড়া স্টেশন কিংবা শিয়ালদহ স্টেশনে নেমে এই মেট্রো ধরেই সেক্টর ফাইভে কাজে যান কিংবা ফেরেন। ফলে অফিস ফেরার সময় হঠাৎ পরিষেবা ব্যহত হওয়ায় চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement