shono
Advertisement
Mamata Banerjee

'শয়তানরা থাকবে না, মনে সাহস রাখো', এবার ইংরাজিতে কবিতা লিখলেন মমতা

শনিবারই প্রকাশিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কবিতা 'ব্রেভ'। পড়েছেন কবিতাটি?
Published By: Sucheta SenguptaPosted: 05:53 PM May 12, 2026Updated: 06:04 PM May 12, 2026

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময় অবসর পেলেই নিজের পছন্দের কাজে ডুব দিতেন। কখনও লেখালেখি, কখনও ছবি আঁকা, কখনও আবার গান লেখা-সুর করা। এসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অঙ্গ। এবার রাজ্যে পালাবদলের পর তাঁর দল এখন বিরোধী আসনে। ভবানীপুর আসন থেকে পরাজিত হয়েছেন তিনি। এখন 'মুক্ত বিহঙ্গ' হয়ে বাকি জীবনটা মানুষের জন্য কাজ করতে চান বলে ফলপ্রকাশের পরেরদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন তৃণমূলনেত্রী। তবে নিজের পছন্দের কাজ বাদ দিয়ে নয়। এখনও অব্যাহত তাঁর সাহিত্যচর্চা। এবার দলের সৈনিকদের ভরসা জোগাতে ইংরাজি কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা নতুন কবিতা 'ব্রেভ'

মমতার নতুন কবিতার নাম 'ব্রেভ'। ১৯ লাইনের কবিতার ছত্রে ছত্রে সাহসিকতার কথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অন্তরের সাহস আর ভালো কাজের উপর ভরসা, বিশ্বাস রাখার কথা বলেছেন। বারবার মনে করিয়ে দিয়েছেন, ভীতুরা সর্বদা ভীতু থাকবে, শয়তানরা বেশিদিন থাকবে না। তাই একমাত্র জোর আর ভরসা রাখতে হবে নিজের কাজ, নিজের মনের উপর। কোনও বাধা এলে তা হাসিমুখে পেরনোর সাহস রাখতে হবে। নিজের নতুন কবিতায় জন্ম-মৃত্যুর চিরন্তন কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। লিখেছেন, মানুষ জন্মের সময় একা, মৃত্যু সময়ও। তাঁর পরামর্শ, নিজেকে ভালোবাসো, নিজের আত্মার উপর ভরসা রাখতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখালেখি নিয়ে সাহিত্য মহলে বেশ সমালোচনা হয়। যদিও তাঁর লেখা দেড়শোরও বেশি বইয়ের অধিকাংশই 'বেস্ট সেলার' তকমাপ্রাপ্ত। কোনও কোনও বই পুরস্কৃতও। তবে সেসব গুণমানের নিরিখে কতটা ভালো, তা নিয়েও বিস্তর চর্চা হয়েছে। এত সমালোচনা সহ্য করেও নিজের সৃষ্টিকর্ম থামাননি তৃণমূলনেত্রী। নির্বাচন পরবর্তী সময়ে নতুন করে কবিতা লেখাই তার প্রমাণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement