shono
Advertisement

গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার নাইজেরিয় মহিলা

জরায়ুতে আরও মাদকের উপস্থিতি। চিকিৎসকদের নজরে ধৃত। The post গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার নাইজেরিয় মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:31 AM Jul 10, 2018Updated: 09:22 AM Jul 10, 2018

অর্ণব আইচ: শহরে নিষিদ্ধ মাদক-সহ গ্রেপ্তার নাইজেরিয়ার মহিলা। ধৃতের কাছ থেকে ২০টি এলএসডি-সহ ১২ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এলএসডি ধৃতের ব্যাগে মিললেও কোকেন পাওয়া গিয়েছে মহিলার গোপনাঙ্গে। ধৃত মহিলার নাম ডেভিড ব্লেসিং(৩০)। সোমবার রাত ৯.২০ মিনিটে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেন নারকোটিক কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। রাতেই ধৃতকে বিমানবন্দরের এনএসসিবিআই থানায় নিয়ে আসা হয়।

Advertisement

[বান্ধবীর সাহায্যে তরুণীকে গণধর্ষণ, অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী]

সূত্রের খবর, ধৃত নাইজেরিয়ান মহিলার শরীরে আরও অনেক নিষিদ্ধ মাদক রয়েছে। তবে সে নিজেও তা বের করতে পারছে না। জেরায় একথা স্বীকার করে নিয়েছে ডেভিড ব্লেসিং। এরপরই গোয়েন্দাদের তরফে ধৃত মাদক পাচারকারীকে বিমানমন্দর লাগোয়া চার্ণক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাচারকারীর তলপেটে এক্স-রে করার পরই বেরিয়ে পড়ে আসল তথ্য। চিকিৎসকরা জানিয়েছেন, ডেভিড ব্লেসিংয়ের জরায়ুতে(ইউটেরাস)রয়েছে নিষিদ্ধ মাদক। এমনকী, ধৃতের যোনিতেও মাদক থাকতে পারে বলে অনুমান। আপাতত ওই সুপারস্পেশ্যালিটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে নাইজেরিয় মহিলা। খুব শিগগির তাঁর গোপনাঙ্গের আলট্রাসোনোগ্রাফি করা হবে। তাহলেই জানা যাবে, যোনিতে ঠিক কতটা মাদক লুকিয়ে রাখা হয়েছে। পরবর্তী মেডিক্যাল পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে নাইজেরিয় পাচারকারী। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে ফের জেরা করবেন গোয়েন্দারা। কোথা থেকে মাদক নিয়ে কোথায় যাচ্ছিল ওই যুবতী, তা জানার চেষ্টা করা হবে। একই সঙ্গে এই পাচারচক্রে শহরের কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

[শহরের রেস্তরাঁয় ফের পচা মাংসের আতঙ্ক, অভিযোগ দায়ের মুচিপাড়া থানায়]

উল্লেখ্য, মাদক পাচারে বিদেশি নাগরিকের ধরা পড়া শহরে নতুন কোনও বিষয় নয়। চলতি মাসের এক তারিখেই মাদক-সহ কলকাতা পুলিশের জালে ধরা পড়ে পাঁচ চিনা নাগরিক৷ উদ্ধার হয় ৪০ কোটি টাকার নিষিদ্ধ মাদক৷ এই উদ্ধার হওয়া নিষিদ্ধ ড্রাগ অ্যাম্ফটামাইন। সাধারণত ‘পার্টি ড্রাগ’ হিসাবে এটি পরিচিত৷ এই ড্রাগ মানুষের মস্তিষ্ককে এত সচল করে দেয় যে উদ্দাম নৃত্য বা যৌন সংসর্গে দমের ঘাটতি হয় না। সে কারণেই বাজারে এই ড্রাগের চাহিদা এখন তুঙ্গে। পুলিশের দাবি, এই পাচারচক্রের জাল আরও অনেক দূর ছড়িয়ে রয়েছে। এত বিপুল অঙ্কের মাদক উদ্ধারে রীতিমতো হতবাক দুঁদে গোয়েন্দারাও।

The post গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচারের চেষ্টা, বিমানবন্দরে গ্রেপ্তার নাইজেরিয় মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement