shono
Advertisement
Annapurna Bhandar

জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডারে ৮ লক্ষের বেশি আবেদন, কবে ঢুকবে টাকা? জানালেন শুভেন্দু

Suvendu Adhikari: আগামীতে ফের জনকল্যাণ শিবির আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।
Published By: Subhankar PatraPosted: 05:59 PM Jun 19, 2026Updated: 07:47 PM Jun 19, 2026

চারদিন ব্যাপী জনকল্যাণ শিবির চলেছে রাজ্যজুড়ে। সেই শিবিরে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারে (Annapurna Bhandar) আবেদন জমা পড়েছে ৮ লক্ষের বেশি। তারা কবে টাকা পাবেন? আগে যাঁরা আবেদন করেছেন তাঁদের অ্যাকাউন্টে কবে টাকা যাবে? বিষয়টি স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisement

মুখ্যমন্ত্রী জানালেন জুলাই মাসের ১ তারিখ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়া আবেদনের উপভোক্তার কাছে টাকা যাবে। আগে আবেদন করা ১ কোটি ৫ লক্ষ আবেদনের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই শিবিরে সব প্রকল্প মিলিয়ে মোট ৫৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে।আগামীতে ফের জনকল্যাণ শিবির আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার থেকে জনকল্যাণ শিবিরের আয়োজন করে রাজ্য সরকার। প্রথমে বলা হয় তিনদিন সেই শিবির চলবে। পরে জনতার চাহিদা মেনে আরও একদিন সেই সময়সীমা বাড়ানো হয়। মোট চারদিনের শিবিরে সব প্রকল্প মিলিয়ে ৫৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে ২২ লাখ ২৩ হাজার ৯৭০ আবেদন  জমা পড়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন জমা পড়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯টি। অন্যান্য প্রকল্পে বাকি আবেদন। শুক্রবার নবান্নে সভাগৃহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিজি ১২ বছর পূর্ণ করেছেন। সেই বিষয়টি সম্মান জানিয়ে জনকল্যাণ শিবির করা হয়েছে।অন্যান্য রাজ্য আগেই এই শিবির করেছে। আমরা আগামীতেও আবার করব।"

জনকল্যাণ শিবিরের পাশাপাশি আপনার সরকার আপনার পাশে কর্মসূচির কথা বলেছেন। সরকারের কাছে অভিযোগ জানানোর নম্বরে ৭০-৮০ হাজার ফোন আসছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "জুলাই থেকে এই অভিযোগগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোট কত ফোন এসেছে। কতগুলির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হল। আমরা সব তথ্য জানাব। আমি কয়েকজন অভিযোগকারীর সঙ্গে নিজে কথা বলে জানতে চাইব ঠিকঠাক কাজ হচ্ছে কিনা।  এই সরকার মানুষের সরকার।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement