shono
Advertisement
Priyadarshini Mullick

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয়কন্যা, কোন দায়িত্বে প্রিয়দর্শিনী?

কী জানালেন প্রিয়দর্শিনী মল্লিক?
Published By: Tiyasha SarkarPosted: 08:47 AM May 15, 2026Updated: 11:04 AM May 15, 2026

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রশাসনিক পদে রদবদল করেছে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয় মল্লিক-কন্যা প্রিয়দর্শনীকে। বৃহস্পতিবারই স্কুল শিক্ষা দপ্তরের তরফে এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, সম্প্রতি তাঁকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি।

Advertisement

শোনা যাচ্ছে, সম্প্রতি প্রিয়দর্শিনী মল্লিককে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা মানতে রাজি হননি।  এরপরই শিক্ষা দপ্তর তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তারির পর চর্চায় উঠে এসেছিল মেয়ের নামও। রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক মহলের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। প্রশাসনিক পদে ব্যাপক রদবদল করা হয়েছে। শোনা যাচ্ছে, সেই সময় প্রিয়দর্শিনী মল্লিককে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা মানতে রাজি হননি।  এরপরই শিক্ষা দপ্তর তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল, বৃহস্পতিবার এই মর্মে জারি করা হয় বিজ্ঞপ্তি। 

রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিয়দর্শিনী মল্লিককে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এবার তিনি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করবেন। তবে এবিষয়ে এখনও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গতকালই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়দর্শিনী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement