shono
Advertisement
CM Suvendu Adhikari

পুজোর আগেই ১৪ হাজার কনস্টেবল নিয়োগ! পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি ব্যবস্থাকে আধুনিকীকরণও করা হচ্ছে। এবার পুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ হবে। বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন ভবানী ভবনে টোল ফ্রি নম্বর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
Published By: Suhrid DasPosted: 05:21 PM Jul 28, 2026Updated: 05:58 PM Jul 28, 2026

রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পুলিশি ব্যবস্থাকে আধুনিকীকরণও করা হচ্ছে। এবার পুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ হবে। বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন ভবানী ভবনে টোল ফ্রি নম্বর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই রাজ্যের পুলিশি ব্যবস্থাকে আরও উন্নত ও ঢেলে সাজানোর কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Advertisement

শুধু পুলিশি আধুনিকীকরণই নয়, আবাসন থেকে থানাগুলিরও উন্নতি হবে। সেই বার্তা এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও একবার পুলিশ ও পুলিশের বিভাগগুলিকে আরও ঢেলে সাজানোর কথা বলা হল। রাজ্যে তৃণমূল আমলে পুলিশের ভূমিকা ও আচরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। রাজ্যের পালাবদলে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বধ্যপরিকর মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার ভবানী ভবনের মঞ্চ থেকে সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভবানী ভবনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে মঞ্চে অগ্নিমিত্রা পাল। ছবি- অরিজিৎ সাহা

ভারতে পুলিশ সংখ্যায় রয়েছে গড়ে এক লক্ষে ১৫৫ জন। এই রাজ্যে এক লক্ষে গড়ে ১০৬ জন পুলিশ কর্মী রয়েছেন। উত্তরপ্রদেশে প্রতি লক্ষে গড়ে ২০০ জন পুলিশ কর্মী রয়েছেন। বাংলার পুলিশি ব্যবস্থাকে সাজাতে উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করা হবে। এদিন সেই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যে পুলিশে ৪৭ হাজার শূন্যপদ রয়েছে। আগামী কয়েক বছরে পুলিশে ১লক্ষ নিয়োগ হবে। সেই কথা আরও একবার বলা হয়েছে। ১৪ হাজার পুলিশ কনস্টেবল আগেই ট্রেনিং সম্পূর্ণ করে ফেলেছিলেন। কিন্তু ওবিসি দুর্নীতির জন্য ওই নিয়োগ করা যায়নি। এবার ওবিসি জট কেটে গিয়েছে। ওই ১৪ হাজার কনস্টেবল আগামী দুর্গাপুজোর মধ্যেই নিয়োগ হবে। এদিন সেই বড় বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন।

পুলিশের পরিকাঠামো উন্নতিতে আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি, বডি ক্যামেরা প্রযুক্তি ব্যবস্থা আনা হচ্ছে। কন্ট্রোল রুমও আধুনিকীকরণ হবে। কলকাতা-সহ রাজ্যের পুলিশ থানাগুলিকেও আরও উন্নত করা হবে। গাড়ির ক্ষেত্রেও বড় বদল হতে চলেছে। অনেক গাড়িরই বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে। বহু গাড়ির কাগজপত্রও পুর্ণনবীকরণ হয়নি! ওইসব গাড়ি বদলে আধুনিক গাড়ি আগামী দিনে আনা হবে। সেই বড় বার্তাও মুখ্যমন্ত্রী এদিন দিলেন। কেবল থানাই নয়, পুলিশ আবাসনগুলির হালও ফেরানো হবে। রাজ্যের পুলিশ আবাসনগুলিকে বসবাসযোগ্য করে তোলার কথাও জানানো হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র মতো রাজ্যেও সিআইএ গঠন হবে। সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement