shono
Advertisement
ED

দেবাশিস কুমারের পর এবার দুই মন্ত্রীকে তলব ইডির, ভোটের আগে কেন্দ্রের প্রতিহিংসামূলক পদক্ষেপ?

সূত্রের খবর, আগামী সপ্তাহে আলাদা দিনে সুজিত বসু ও রথীন ঘোষকে ইডি ডেকে পাঠিয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 03:21 PM Apr 03, 2026Updated: 04:04 PM Apr 03, 2026

বিধানসভা ভোটের (Bengal Election 2026) মুখে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা! রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে ইডি তলবের পর এবার ডাক পেলেন রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু (Sujit Bose), রথীন ঘোষ (Rathin Ghosh)। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতিতে (Municipality Recruitment Scam) তাঁদের দু'জনকে ডেকে পাঠানো হয়েছে। আগামী সোমবার, ৬ এপ্রিল বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে এবং ৮ তারিখ মধ্যমগ্রামের রথীন ঘোষকে ইডি তলব করেছে। এই মুহূর্তে দু'জনেই ভোটপ্রচারে দারুণ ব্যস্ত। তাই ইডির তলবে সাড়া দিয়ে সল্টলেকের দপ্তরে হাজিরা দেবেন নাকি আরও সময় চাইবেন, সেটাই দেখার।

Advertisement

সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসু ও রথীন ঘোষ - দু'জনকে ডেকে পাঠানো হয়েছে। আগামী সোমবার, ৬ এপ্রিল বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে এবং ৮ তারিখ মধ্যমগ্রামের রথীন ঘোষকে ইডি তলব করেছে। 

চলতি সপ্তাহে আচমকাই জমি দুর্নীতি মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি সোমবার নথিপত্র নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান। এরপর আবার শুক্রবার ডেকে পাঠানো হয়। প্রচারের ব্যস্ততার মাঝে এদিনও দেবাশিস কুমার সময়মতো হাজিরা দিয়েছেন। এরপরই শুক্রবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় আরও দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে ডেকে পাঠাল ইডি। আগামী সপ্তাহের সোমবার সুজিত বসু ও বুধবার রথীন ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি তলব নিয়ে এখনও প্রার্থীদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশ্ন উঠছে ইডির এই অতিসক্রিয়তা নিয়ে। ভোটের মুখে রাজ্যজুড়ে একদিকে বেআইনি টাকা উদ্ধারে তৎপর হয়েছে। এদিক-ওদিক তল্লাশি চলছে। বিভিন্ন দুর্নীতি মামলায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি নগদ উদ্ধারও হয়েছে। কিন্তু এর পাশাপাশি বেছে বেছে তৃণমূল প্রার্থীদেরই বিভিন্ন মামলায় তলব কেন? এই প্রশ্ন ঘোরাফেরা করছে শাসক শিবিরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement