shono
Advertisement
WB budget session

আগামী ১৮ জুন রাজ্য বাজেট অধিবেশন, প্রকল্প নিয়ে বিশেষ ঘোষণা? আশায় বুক বাঁধছে আমজনতা

বিধনাসভা ভোট থাকায় নিয়ম অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিল বিগত সরকার। যার মেয়াদ চার মাস। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন্য প্রতিটি দপ্তরকে ইতিমধ্যেই বাজেট প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন।
Published By: Sayani SenPosted: 01:52 PM May 15, 2026Updated: 04:03 PM May 15, 2026

আগামী ১৮ জুন রাজ্য বাজেট অধিবেশন শুরু। ২২ জুন রাজ্য বাজেট পেশ। শুক্রবার বিশেষ অধিবেশন সেকথা জানান স্পিকার রথীন্দ্র বোস। বাংলায় ক্ষমতায় আসার পর এই প্রথম বাজেট অধিবেশন। তাই স্বাভাবিকভাবেই সেদিকে নজর থাকবে সকলের। এদিকে, শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, বিরোধীরা বিরোধিতা করুন। তবে তা যেন গঠনমূলক হয়, সে বিষয়ে জোর দিতে হবে।

Advertisement

বিধনাসভা ভোট থাকায় নিয়ম অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিল বিগত সরকার। যার মেয়াদ চার মাস। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন‌্য প্রতিটি দপ্তরকে ইতিমধ্যেই বাজেট প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন। সূত্রের খবর, নতুন সরকারের প্রকল্পের রূপরেখা মাথায় রেখেই এই বাজেট পরিকল্পনা করতে হবে। নবান্ন সূত্রে খবর, আয়ের সঙ্গে ব‌্যয়ের সামঞ্জস‌্য রেখেই বাজেট করতে চায় নয়া সরকার। ঋণের ক্ষেত্রে লাগাম টানার পাশাপাশি পরিকাঠামো খাতে ব‌্যয় বাড়িয়ে রাজ্যে স্থায়ী সম্পদও তৈরি করার লক্ষ‌্য নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থদপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে একপ্রস্থ আলোচনাও সেরেছেন মুখ‌্যসচিব মনোজ আগরওয়াল।

সূত্রের খবর, অর্থের অপচয় বন্ধেও প্রতিটি দপ্তরকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ‌্যসচিব। ভোট অন অ‌্যাকাউন্টসে বিভিন্ন খাতে বরাদ্দ খতিয়ে দেখছেন রাজ্যের শীর্ষ আধিকারিকরা। সেক্ষেত্রে বিভিন্ন দপ্তরে পরিকাঠামো খাতে যে বরাদ্দ করা হয়েছিল, তাতে সন্তোষ প্রকাশ করতে পারছেন না আধিকারিকরা। প্রায় ৪ লক্ষ কোটি টাকার বাজেটে কেন পরিকাঠামো খাতে ব‌্যয় বরাদ্দ মাত্র ৪১ হাজার কোটি টাকা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্যের প্রশাসনিক ও আর্থিক সংস্কারেও বিশেষ নজর দিয়ে বাজেট প্রস্তুতি করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দপ্তরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement