shono
Advertisement

বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলন, ধর্মঘটের দিনক্ষণ জানিয়ে মুখ্যসচিবকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

আগামী ১০ মার্চ ধর্মঘটের সিদ্ধান্তে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ।
Posted: 08:05 PM Feb 23, 2023Updated: 08:05 PM Feb 23, 2023

গৌতম ব্রহ্ম: বকেয়া ডিএ’র দাবিতে সপ্তাহের শুরুতেই দু’দিন কর্মবিরতির ডাক দিয়েছিলেন সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। তা সত্ত্বেও সরকারি অফিসগুলিতে উপস্থিতির হার ছিল প্রায় ৯৫ শতাংশ। সুতরাং কর্মবিরতিতে সেভাবে সমর্থন মেলেনি। তবে আন্দোলনের পথ থেকে সরছেন না সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আগামী ১০ মার্চ ধর্মঘটের সিদ্ধান্তে অনড়। মুখ্যসচিবের কাছে সেই মর্মে চিঠিও জমা দিয়েছেন তাঁরা।
বকেয়া ডিএ’র দাবিতে জোরদার আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। সোম ও মঙ্গলবার তাঁরা কর্মবিরতির ডাক দিয়েছিল। তাদের সেই কর্মবিরতি রুখতে কড়া পদক্ষেপ করেছিল রাজ্য সরকার। যৌথমঞ্চের অভিযোগ, তাঁদের আন্দোলন ভাঙতে রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। তবু তাঁদের মনোবলে চিড় ধরানো যায়নি। এমন পরিস্থিতিতে তাঁরা নতুন করে আগামী ১০ মার্চ ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। ধর্মঘটে আদৌ সাড়া মেলে কিনা, সেটাই এখন দেখার।

Advertisement

[আরও পড়ুন: মাঝ আকাশ থেকে আচমকা মাঠে হেলিকপ্টার! জলপাইগুড়িতে জোর শোরগোল]

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্যাটে ২০১৬ সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। আবেদনে বলা ছিল, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। মামলার পরিপ্রেক্ষিতে SAT-এর রায়ই বহাল রাখে হাই কোর্ট। কিন্তু সেই রায়ের পরেও মেলেনি ডিএ। এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। আগামী ১৫ মার্চ মামলার পরবর্তী শুনানি। ওইদিন ঠিক কী রায় দেয় আদালত, সেদিকেই তাকিয়ে সরকারি কর্মী এবং পেনশনভোগীরা।

[আরও পড়ুন: ‘আমাদের নাম কেন সিবিআই-ইডিকে?’, জেলে কুন্তলকে কড়া ধমক পার্থ-মানিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement