রেড রোডের ইদের নমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা। এসআইআর (West Bengal SIR) ও বিভেদের রাজনীতি নিয়ে বিজেপি ও নরেন্দ্র মোদীকে বিঁধলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরে নাম কাটা নিয়ে লড়াই জারি রাখার কথা বললেন তৃণমূল নেত্রী। অভিষেক দিলেন সম্প্রীতি ও ঐক্যের বার্তা।
এসআইআরে বেছে বেছে একটি সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। শনিবার রেড রোডের নমাজ থেকে ফের এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বলেন, "আরব গিয়ে ওদের সঙ্গে গলা মেলান। দেশে ফিরে আপনার কাটার কথা মনে পড়ে। সবার নাম কেটে দিচ্ছেন।" আরবের সঙ্গে 'দোস্তি' নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, কিন্তু দ্বিচারিতাতে তাঁর আপত্তি বলে স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী।
প্রধানমন্ত্রীকে সবচেয়ে বড় অনুরপ্রবেশকারী বলেও বিঁধেছেন মমতা। এসআইআর নিয়ে তাঁর লড়াই আরও জোরদার হবে জানিয়ে মমতা বলেন, "সব সম্প্রদায়, প্রত্যেক মানুষের পরিবারের সদস্য হিসাবে এসআইআর নিয়ে লড়াই করব।"
প্রধানমন্ত্রীকে সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বলেও বিঁধেছেন মমতা। এসআইআর নিয়ে তাঁর লড়াই আরও জোরদার হবে জানিয়ে মমতা বলেন, "সব সম্প্রদায়, প্রত্যেক মানুষের পরিবারের সদস্য হিসাবে এসআইআর নিয়ে লড়াই করব। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট গিয়েছি। এই লড়াই জারি থাকবে।" তাঁর আরও তোপ, "যাঁরা বাংলাকে টার্গেট করছে, তাঁরা জাহান্নমে যাক।"
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মূলত এসআইআর ইস্যুতে বিজেপিকে আক্রমণ করছেন। অন্যদিকে অভিষেক জাতপাতের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর অভিযোগ বাংলায় হিন্দু-মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা চলছে। এই 'অপশক্তি'র বিরুদ্ধের একযোগে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। অভিষেক বলেন, "রমজানে রাম থাকলে, দিওয়ালিতে আলি আছে। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করওয়াচথ হয়। এটাই আমার ভারতবর্ষ। এটাই দেশের সংস্কৃতি।" তিনি আরও বলেন, "প্রতিটি উৎসব আমাদের সবুর, ভাইচারা, ভালোবাসা শেখায়। বাংলায় আমরা একে অপরের উৎসবে মেতে উঠি। এটাই আমাদের সংস্কৃতি।"
