shono
Advertisement
CM Suvendu Adhikari

জনগণনার ভয়ে পালাচ্ছে বাংলাদেশিরা! জনবিন্যাস বদল নিয়ে শঙ্কার সুর শুভেন্দুর গলায়

আগামী ১ জুন থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ।
Published By: Kousik SinhaPosted: 03:33 PM May 29, 2026Updated: 04:58 PM May 29, 2026

অরক্ষিত আন্তর্জাতিক সীমান্তের কারণে রাজ্যের জনবিন‍্যাস অনেকটাই বদলে গিয়েছে। এই আবহে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ১ জুন থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ। ডিজিটাল পদ্ধতিতে এই প্রথম হবে জনগণনার (West Bengal Census 2027) কাজ। তার আগেই সীমান্ত এলাকায় জনবিন্যাস বদল নিয়ে কার্যত শঙ্কার সুর শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়।

Advertisement

আজ, শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের আমলে রাজ্যের ছশো কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত অবস্থায় ছিল। বহু অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। যার কারণে জনবিন্যাস অনেকটাই বদলে গিয়েছে। তবে সরকারের পালাবদলের পর থেকে অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে চাইছেন। শুভেন্দু বলেন, ''প্রচুর বাংলাদেশিরা জনগণনার ভয়ে পালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যারা হোল্ডিং সেন্টারে রয়েছেন তাঁদের কেউ প্রয়োজনীয় নথি দেখাতে পারবে না।'' 

অনুপ্রবেশের জন্য জনবিন্যাস পালটে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলির! জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হয়েছে বড়সড় চ্যালেঞ্জ! বঙ্গপ্রচারে এসে বারবার এই ইস্যুতে সুর চড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেও বারবার উঠে এসেছে অনুপ্রবেশের কথা। তবে রাজ্যে পালাবদলের পরেই দ্রুত সীমান্ত এলাকা সিল করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বেআইনি অনুপ্রবেশ রুখতে কড়া আইন কার্যকর হয়েছে।

যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের আর আদালতে তোলা হবে না। সোজা বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং বাংলাদেশে পুশ ব্যাক করা হবে। এরপর থেকেই হাকিমপুর-সহ একাধিক সীমান্তে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীদের ভিড়। হিড়িক বাংলাদেশে ফিরে যাওয়ার। এই আবহেই আগামী ১ আগস্ট থেকে জনগণনার কাজ শুরু হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এদিন জনবিন্যাস বদল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement