shono
Advertisement
WhatsApp

এবার স্টেটাস ফিচারে বড় বদল আনছে হোয়াটসঅ্যাপ, কী জানাল সংস্থা?

বর্তমানে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে নিজে থেকেই মুছে যায় স্টেটাস।
Published By: Tiyasha SarkarPosted: 05:22 PM May 05, 2026Updated: 05:22 PM May 05, 2026

হোয়াটসঅ্যাপ মানেই নতুন নতুন চমক। প্রায়ই ব্যবহারকারীদের জন্য নয়া ফিচার নিয়ে আসে জুকারবার্গের এই অ্যাপ। এবার বদল আসতে চলেছে স্টেটাস ফিচারে। এতদিন ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে নিজে থেকেই মুছে যেত স্টেটাস। এবার সেই ফিচারেই আসতে চলেছে বদল।

Advertisement

আট থেকে আশি, সকলেই এখন হোয়াটসঅ্যাপে মজে। নেহাত আড্ডার জন্য নয়, বর্তমানে যাবতীয় কাজের মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যপ। ফলে অধিকাংশই ঘুম ভাঙা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত নজর রাখেন হোয়াটসঅ্যাপে। তবে শুধু কাজ বা আড্ডা নয়, নিজেদের বিশেষ মুহূর্ত পাঁচজনকে জানানোর ক্ষেত্রেও মাধ্যম সেই হোয়াটসঅ্যাপ। ঘুরতে গেলে, আনন্দে বা খুব খারাপে অনেকেই তা স্টেটাসে তুলে ধরেন। কিন্তু এক্ষেত্রে সমস্যা হল, স্টেটাস ২৪ ঘণ্টা পর মুছে যায়। ফলে চাইলেও সেই ছবি আর পাওয়া যায় না। সেই কারণেই এবার ইনস্টাগ্রামের মতো আর্কাইভ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ এবার মুছে যাওয়ার পরও থেকে যাবে স্টেটাস। ইউজার চাইলেই তা অ্যাক্সেস করতে পারবেন।

উল্লেখ্য, সম্প্রতি চ্যাটে বাবল ফিচার আনার কথা ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। আগামীতে হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে বাবল আকারে স্ক্রিনে ভেসে উঠবে প্রেরকের ছবি ও অ্যাপের লোগো। অপশন থাকবে শর্টকাট রিপ্লাইয়ের। তাতে ক্লিক করলেই খুলে যাবে মিনি চ্যাট বক্স। ফলে অ্যাপে না ঢুকেই উত্তর দিতে পারবেন। উল্লেখ্য,  প্রথম থেকেই ফেসবুক মেসেঞ্জারে রয়েছে একটি বিশেষ ফিচার। তা হল বাবল। বিষয়টা কী? যে কোনও অ্যাপ ব্যবহারের সময় যদি মেসেঞ্জারে কোনও মেসেজ আসে তাহলে তা বাবল আকারে ফুটে ওঠে স্ক্রিনে। ব্যবহারকারী চাইলে অ্যাপে না ঢুকেই উত্তর দিতে পারেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement