shono
Advertisement

Breaking News

পুজোয় রাজবাড়ির আতিথ্য পেতে চলে আসুন মহিষাদলে

রাজবাড়িতে রাত্রিবাসের জন্য চালু হল হোমস্টে। The post পুজোয় রাজবাড়ির আতিথ্য পেতে চলে আসুন মহিষাদলে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:05 PM Sep 23, 2018Updated: 02:05 PM Sep 23, 2018

চঞ্চল প্রধান, হলদিয়া:  রাজবাড়িতে রাত্রিবাস৷ রাজপরিবারের সদস্যদের সঙ্গে গল্প-আড্ডা। রাজবাড়িতেই পছন্দের পদ দিয়ে পেটপুজো৷ আর বিনোদনের চশমা পরে নস্টালজিয়া মাখতে মাখতে রাজবাড়ির এক প্রান্ত থেকে অপর প্রান্তে দেদার ঘুরে বেড়ানো৷ এক লহমায় এমন রুদ্ধশ্বাস জার্নির নায়ক কিন্তু আপনি হতেই পারেন৷ পুজোর আগে মহিষাদল রাজবাড়িতে ‘হোম স্টে’ পর্যটন ভাবনা রূপ পাচ্ছে। এমনই খুশির বার্তা দিয়েছেন রাজবাড়ির সদস্য হরপ্রসাদ গর্গ৷

Advertisement

রাজবাড়ির মধ্যে সুসজ্জিত দুটি কক্ষ৷ একটিতে তিনটি বেড,  অপরটিতে রয়েছে দুটি বেড৷ মোট ছয় আর চার জন বেশ ভালভাবেই থাকতে পারবেন৷ ভাড়া তো কিছু লাগছেই৷ তবে আনন্দ উপভোগের পাল্লা তার থেকে অনেক বেশি৷ ছ’কোটি টাকা খরচ হেরিটেজ রাজবাড়ি সংস্কারের কাজও শুরু করেছে সরকার৷ সেই বাড়িরই অন্যপ্রান্তে থাকার ব্যবস্থা৷ পর্যটকদের কথা মাথায় রেখে রাজবাড়ি চত্বরে তৈরি হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমে ঝর্ণা৷ রাতের মায়াবি নিয়ন আলোয় এই ঝরনার রূপটাই আলাদা৷ ঝর্ণার জলছন্দে গানের সুর মূর্ছনা  মনে দোলা দেবে ৷ পুজোর আগে তাই এই হেরিটেজ রাজবাড়ি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে৷ রাজবাড়ির প্রবীণ সদস্য হরপ্রসাদ গর্গ জানিয়েছেন,  ‘মহিষাদল রাজবাড়িকে হেরিটেজ ঘোষণা করেছে সরকার৷ সেই মতো সংস্কারের কাজও চলছে৷ হোমস্টে চালু করা হয়েছে৷ শিল্পী,  সাহিত্যিক, অভিনেতা-সহ থাকার জন্য রাজবাড়ি হোম স্টেটি বেছে নেবেন আশা করি৷ ইতিমধ্যে কলকাতার মানুষজন বুকিং করেছেন৷ ক্রমশ চাহিদা বাড়ছে৷’

[অন্য নীলগিরি দেখতে চান? ঘুরে আসুন কোটাগিরি থেকে]

পর্যটক টানতে রাজবাড়ির সামনে তৈরি হয়েছে সুদৃশ্য বাগান৷ বাড়তি পাওনা সংগ্রহশালা৷ বিভিন্ন রাজার ছবি, তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র,  শিকার করা বাঘ,  ভালুক,  হরিণ-সহ অন্যান্য জীবজন্তু স্থান পেয়েছে  সংগ্রহশালায়৷ রয়েছে সংগীত সাধনার বিবিধ সামগ্রী। পাশে বিস্তীর্ণ আম্রকুঞ্জ৷ আমগাছের গায়ে হেলান দিয়ে খোশগল্প করার সুযোগটুকুও নস্টালজিয়ার আবহে টেনে নিয়ে যাবে৷ পুজোর প্রাক মুহূর্তে তাই মহিষাদল রাজবাড়ির হোমস্টেকে ঘিরে পর্যটকদের আকর্ষণ বাড়ছে৷

[বছর শেষে পাড়ি দিন ‘অন্য গ্রিসে’]

The post পুজোয় রাজবাড়ির আতিথ্য পেতে চলে আসুন মহিষাদলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement