shono
Advertisement
Election Commission

এবার ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন, জেলশাসকের পর মহকুমাশাসকরাও!

জল্পনা তুঙ্গে উঠেছিল। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্য হল। ফের বাংলার জন্য বড় নির্দেশ নির্বাচন কমিশনের। রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে একসঙ্গে সরানো হল। সোমবার রাতে এই নির্দেশিকা এসেছে। এই রিটার্নিং অফিসারদের মধ্যে অধিকাংশই মহকুমাশাসক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
Published By: Suhrid DasPosted: 11:20 PM Mar 23, 2026Updated: 11:20 PM Mar 23, 2026

জল্পনা তুঙ্গে উঠেছিল। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্য হল। ফের বাংলার জন্য বড় নির্দেশ নির্বাচন কমিশনের। রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে একসঙ্গে সরানো হল। সোমবার রাতে এই নির্দেশিকা এসেছে। এই রিটার্নিং অফিসারদের মধ্যে অধিকাংশই মহকুমাশাসক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এর আগে রাজ্যের জেলাশাসকদের বদলি করা হয়। বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে আমলা, প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। রাজ্যের রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ কমিশনার-সহ একাধিক পদে বদলি হয়েছে। ভবানীপুর কেন্দ্রেও এই রিটার্নিং অফিসার বদল হয়েছে বলে প্রাথমিক খবর!

Advertisement

রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সাধারণভাবে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। প্রার্থীদের নমিনেশন গ্রহণ থেকে নির্বাচনের সময় প্রাথমি দায়িত্বভার এই অফিসারদের উপরই থাকে। এবার রাজ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। অর্থাৎ, ৭৩টি কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার দায়িত্বে আসবে। উল্লেখযোগ্য বিষয়, এই রিটার্নিং অফিসারদের মধ্যে বেশিরভাগই মহকুমাশাসক বা এসডিও।

তুফানগঞ্জ, জলপাইগুড়ি, মালদহ সদর, মুর্শিদাবাদের লালবাগে এই বদল হয়েছে। এছাড়াও ব্যারাকপুর, বিধাননগর, বারাসত, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর, বুগলি সদর এলাকাতেও রিটার্নিং অফিসার বদল হয়েছে। তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, ঘাটাল, দুর্গাপুর, আসানসোলেও নতুন নিয়োগ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, গত সপ্তাতেই রাজ্যের একাধিক জেলার জেলাশাসকদের বদলির নির্দেশ দিয়েছিল কমিশন। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে আমলা, পুলিশ আধিকারিকদের বদল করা হয়েছে।

নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এই অভিযোগ করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ, অসন্তোষ প্রকাশ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement