বঙ্গের বিধানসভা নির্বাচনে বামেরা তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল। আজ, সোমবার দুপুরে ফ্রন্টের তরফে এই তালিকা প্রকাশিত হয়। ১৫টি আসনে প্রার্থী ঘোষণা হল। তবে উল্লেখযোগ্য বিষয় কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লককে অবশেষে ছাড়ল সিপিএম। অর্থাৎ, সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর খবরেই সিলমোহর পড়ল। ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঝুমা দাস। ১৫টি আসনের মধ্যে ১৩টিতেই প্রার্থী দিয়েছে সিপিএম।
এর আগে দু'দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বিসু দাবি করেছিলেন, এবার শরিকদের সঙ্গে আসন সমঝোতা ভালো হয়েছে। তবে অনতিবিলম্বেই দেখা যায় অতীতের শরিকিদ্বন্দ্বের ঘটনা। ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি আসন সমঝোতা নিয়ে সিপিএমের সঙ্গে একমত নয়, সেকথা বুঝিয়েও দেয়। শরিক দলের মধ্যে একাধিক আসন নিয়ে দাবি জানানো হয়। বহু আসনে শেষপর্যন্ত সমস্যার সমাধান হলেও মধ্য কলকাতার শ্যামপুকুর বিধানসভা আসন নিয়ে চর্চা চলছিল। সিপিএম ও ফব কার্যত এই আসন নিয়ে টানাপোড়েন শুরু করে। সিপিএম ওই কেন্দ্রে এবার প্রার্থী দিতে মরিয়া ছিল। এদিকে ‘রক্তাক্ত অতীত’ মনে করিয়ে ফব কিছুতেই ওই কেন্দ্র ছাড়তে রাজি ছিল না।
এর আগে দু'দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বিসু দাবি করেছিলেন, এবার শরিকদের সঙ্গে আসন সমঝোতা ভালো হয়েছে। তবে অনতিবিলম্বেই দেখা যায় অতীতের শরিকিদ্বন্দ্বের ঘটনা। ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি আসন সমঝোতা নিয়ে সিপিএমের সঙ্গে একমত নয়, সেকথা বুঝিয়েও দেয়।
শরিক ফরওয়ার্ড ব্লক দাবি ২৫টি আসন দাবি করেছিল। দু'দফায় ২২টি আসন ভোটে লড়ার জন্য তাদের ছেড়ে দেওয়া হয়। এদিন তৃতীয় দফার ফলপ্রকাশে দেখা যায় আরও দু'টি আসন ফরওয়ার্ড ব্লককে ছাড়া হয়েছে। তবে নজরকাড়া বিষয় শরিকিদ্বন্দ্ব দূর করতে শ্যামপুকুর কেন্দ্র ফব-কেই ছেড়ে দিল সিপিএম। সাতের দশকে ফরওয়ার্ড ব্লকের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা হেমন্ত বসু খুন হন কলকাতার বুকে। তাঁর নামেই বর্তমান দলের সদর দপ্তর – সেন্ট্রাল অ্যাভিনিউর হেমন্ত বসু ভবন। শোনা যায়, তাঁর হত্যাকাণ্ডের নেপথ্যে সিপিএমের হাত ছিল। তখনও যদিও সিপিএম রাজ্যের ক্ষমতায় আসেনি। তার আগেই এমন হত্যাকাণ্ডে ফ্রন্ট শরিকদের মধ্যে যথেষ্ট বিবাদ, বিতর্ক হয়েছিল সেসময়। ২০২৬ সালের ভোটযুদ্ধে ফের সেই ইতিহাস এসে দাঁড়াল।
সিতাই কেন্দ্রে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের অরুণকুমার বর্মা। আলিপুরদুয়ারে সিপিএমের শ্যামল রায়, চোপড়ায় সিপিএমের মাকলেশ্বর রহমান, ইসলামপুরে সিপিএমের বাজিল আখতার, লালগোলায় সিপিএমের বাবলুজ্জামানকে প্রার্থী করা হয়েছে। ভাটপাড়ায় প্রার্থী হয়েছেন সিপিএমের আসনারায়ণ সিং। ফলতায় সিপিএমের প্রার্থী শম্ভু কুড়মি, এন্টালিতে সিপিএমের প্রার্থী আবদুর রউফ।
