বঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর বাদ গিয়েছে বহু নাম। বহু ভোটার এখনও বিচারাধীন। তাঁদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। রাজ্যে ভোট ঘোষণার পর রাতারাতি আইএএস, আইপিএস-দের ব্যাপক হারে বদলি করা হয়েছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এবং দল একাধিকবার অভিযোগ তুলেছেন, এসবই আসলে বঙ্গে ঘুরপথে রাষ্ট্রপতি শাসন জারি করার 'ষড়যন্ত্র', নির্বাচন কমিশন আর বিজেপির যৌথ আঁতাঁত।
'পথিকের গান' নামে দীর্ঘ কবিতায় শ্রীজাতর চ্যালেঞ্জ - 'সাহস থাকলে সমানে সমানে খেলো/প্রতিপক্ষকে সাম্যের দান দাও/ যদি ভেবে থাকো, তাহলে ভেবেছ ভুল/নাম মুছে গেলে মুছব না আমরাও।'
শাসক শিবিরের সেই অভিযোগ যে সত্য, সাম্প্রতিক পরিস্থিতিতে তা মনে করছেন সমাজের বিশিষ্টজনরা। এবার বিজেপি-কমিশনের সেই দুষ্টচক্রের বিরোধিতা করে কবিতায় গর্জে উঠলেন কবি শ্রীজাত (Srijato Bandyopadhyay)। 'পথিকের গান' নামে দীর্ঘ কবিতায় তাঁর চ্যালেঞ্জ - 'সাহস থাকলে সমানে সমানে খেলো/প্রতিপক্ষকে সাম্যের দান দাও/ যদি ভেবে থাকো, তাহলে ভেবেছ ভুল/নাম মুছে গেলে মুছব না আমরাও।'
গত সপ্তাহে ভোটার তালিকা, ইস্তেহার প্রকাশের আগে রাজ্যের সরকারি অফিসারদের ঘনঘন বদল নিয়ে নির্বাচন কমিশনকে মুহুর্মুহু বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে নিশানা করেছেন বিজেপিকেও। তাঁর অভিযোগ, কমিশনের এসব পদক্ষেপ সরাসরি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির ষড়যন্ত্র। কমিশন চাইছে, রাষ্ট্রপতি শাসনের আওতায় ভোট করাতে। তৃণমূল নেত্রীর এসব অভিযোগকে একপ্রকার সমর্থনই করেছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। জনতাকে তাঁরা এ বিষয়ে সচেতন করতে চান। সেই লক্ষ্যে রবিবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানও হয়েছে। কমিশন, বিজেপির এহেন 'কুচক্রী' পদক্ষেপের প্রতিবাদে কলমের ধার বাড়ালেন কবি শ্রীজাত। দীর্ঘ কবিতায় লিখলেন, 'কী হবে, আমার অধিকার কেড়ে নিলে?/ছাই করে দিলে আমার কণ্ঠস্বর/চেনা কৌশলে, যুদ্ধের ঠিক আগে/ সৈন্য বদলি, একঘর, চারঘর...'
দীর্ঘ কবিতায় লিখলেন, 'কী হবে, আমার অধিকার কেড়ে নিলে?/ছাই করে দিলে আমার কণ্ঠস্বর/চেনা কৌশলে, যুদ্ধের ঠিক আগে/ সৈন্য বদলি, একঘর, চারঘর...'
কবিতার শেষদিকে কলম আরও শানিয়েছেন শ্রীজাত। তিনি লিখেছেন, 'প্রলয় বন্ধ না রাখলে মনে রেখো/অন্ধেরও থাকে নিষ্ক্রিয় দুটো চোখ/যা কিছু হুকুম, ভালোবাসাতেই থাক?/লড়াই কেবল গণতান্ত্রিক হোক... লড়াই এবার গণতান্ত্রিক হোক!' এটাই আসল কথা - গণতান্ত্রিক লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একথাই বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইয়ে মুখোমুখি হোক বিরোধীরা। কিন্তু তা না করে কেন্দ্রের ক্ষমতাসীন দলের সাহায্য নিয়ে রাজ্যের বিরোধী দল যেভাবে ভিনপথে রাজনীতি করতে চাইছে, তার তীব্র প্রতিবাদ প্রকাশ্যে আনলেন কবি শ্রীজাত।
