shono
Advertisement
Mamata Banerjee

তৃণমূলের ইস্তেহারে দশ 'প্রতিজ্ঞা', তৈরি হবে ৭টি নতুন জেলা, ১০ লাখ কর্মসংস্থানের আশ্বাস মমতার

এবারের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শুক্রবার বিকেলে ওই ইস্তেহার প্রকাশ করলেন। পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজ্যে আরও নতুন সাতটি জেলা ঘোষণা করা হবে।
Published By: Suhrid DasPosted: 05:20 PM Mar 20, 2026Updated: 06:27 PM Mar 20, 2026

এবারের বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শুক্রবার বিকেলে ওই ইস্তেহার প্রকাশ করলেন। পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজ্যে আরও নতুন সাতটি জেলা ঘোষণা করা হবে। শুধু তাই নয়, সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পুরসভার সংখ্যাও বাড়বে। সেই কথাও এদিন ইস্তেহারে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজেও সেই কথা জানিয়েছেন।

Advertisement

শুধু তাই নয়, রাজ্যে 'দুয়ারে চিকিৎসা' পরিষেবা এবার শুরু হবে, বলে ঘোষণা হয়েছে। ইস্তেহার বেকার ভাতা, বাড়ি তৈরি, প্রতি সাধারণ পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়া কথাও জানানো হয়েছে। এবারে ইস্তেহারের নাম রাখা হয়েছে 'প্রতিজ্ঞা'।  বাংলায় আগামী দিনে ১০ লক্ষ কর্মসংস্থানের কথাও এদিন জানানো হয়েছে। ১০টি প্রতিজ্ঞার কথা এদিন ঘোষণা করেছেন নেত্রী। 

সাংবাদিক সম্মেলন করে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন দলনেত্রী। শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস থেকে পানীয় জল, কর্মসংস্থান থেকে নয়া জেলা- একাধিক বিষয়ে বড় বার্তা দেওয়া হল। আগামী দিনে রাজ্যে আরও ৭টি নতুন জেলা হবে। সেই কথা এবার ইস্তেহারে প্রকাশ করা হল।

বিধানসভা নির্বাচনে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য তারকা প্রচারকরা প্রচারে নামবেন প্রার্থীদের হয়ে কিছুদিনের মধ্যেই। এদিন সাংবাদিক সম্মেলন করে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন দলনেত্রী। শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস থেকে পানীয় জল, কর্মসংস্থান থেকে নয়া জেলা- একাধিক বিষয়ে বড় বার্তা দেওয়া হল। আগামী দিনে রাজ্যে আরও ৭টি নতুন জেলা হবে। সেই কথা এবার ইস্তেহারে প্রকাশ করা হল। রাজ্যে সরকারি পরিষেবা উন্নত করতে, বর্তমান জেলা প্রশাসনের চাপ কমাতে এই সিদ্ধান্ত বলে খবর। কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতি, বসিরহাট নতুন জেলা হবে বলে খবর।

তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যের উন্নতিতে অঙ্গীকারবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে 'দুয়ারে চিকিৎসা' পরিষেবা শুরু হবে। এদিন দলনেত্রী বলেন, "এবার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে সরকার যে করেছি, তা চলবে। দুয়ারে শিবির হবে। দুয়ারে স্বাস্থ্য। স্বাস্থ্যসাথী আছে। এমপি ল্যাড থেকে ২৫০-৩০০ অ্যাম্বুল্যান্স দিয়েছে। পরে আরও দিয়েছি।" রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর আরও জোর দেওয়া হবে আগামী দিনে। এদিন তিনি বলেন, "কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। ই-লার্নিং হবে। আধুনিক প্রযুক্তি থাকবে।শিক্ষার অধিকার বাংলার সবার।’’  

এদিন ছ'টি আলাদা ভাষায় এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে। প্রয়োজনে আরও কোনও ভাষায় সেটি প্রকাশ করা হবে, কিনা দেখা হবে। এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়া হবে সাধারণ মানুষকে। রাজ্যে কারও কাঁচাবাড়ি আগামী দিনে থাকবে না। যুবসাথী প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেওয়া হচ্ছে। আগামী ৫ বছর ওই টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথাও জানানো হয়েছে। বয়স্ক, বিধবাভাতা যে সব বাকি আছে, সেসবও আগামী দিনে দেওয়া হবে। সেই কথা মমতা জানিয়েছেন। পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ চলছে বাংলায়। আগামী দিনে সব বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বলে ইস্তেহারে জানানো হয়েছে। সন্তানরা কাজে বাইরে রয়েছেন। বাড়িতে প্রবীণরা থাকেন। তাঁদের দিকেও নজর থাকবে সরকারের। সেই বিষয়ও ইস্তেহারে জানানো হয়েছে। এদিন সুপ্রিমো বলেন, "প্রবীণদের যত্ন। অনেক সময় তাঁদের সন্তানেরা বাইরে চলে যান। তাঁদের দেখার কেউ থাকেন না। তাই প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে! এটাও আমাদের অঙ্গীকার।"

এদিন ছ'টি আলাদা ভাষায় এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে। প্রয়োজনে আরও কোনও ভাষায় সেটি প্রকাশ করা হবে, কিনা দেখা হবে। এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement