সাধারণ মানুষের দুয়ারে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চায় তৃণমূল। ইস্তেহারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'প্রতিজ্ঞা' চতুর্থবার সরকার গঠনের পর শুরু করা হবে 'দুয়ারে চিকিৎসা' প্রকল্প। প্রতিটি ব্লক ও টাউনে প্রতিবছর এই ক্যাম্প করার কথা বলেছে তৃণমূল। শুধু চিকিৎসা নয়, নজর দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রেও। সরকারি বিদ্যালয়ে সামগ্রিক পরিকাঠামোর উন্নতিকরণের প্রতিশ্রুতি মমতার। পাশাপাশি সরকার গঠনের পর ১০ লক্ষ নতুন কর্মসংস্থানের কথাও বলেছে তৃণমূল কংগ্রেস।
'ছাব্বিশের যুদ্ধ'কে সামনে রেখে আজ, শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে 'প্রতিজ্ঞা'। ইস্তেহারে ১০টি বিষয়কে তুলে এনেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে একটি দুয়ারে চিকিৎসা। 'সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার' এই ট্যাগলাইনকে সামনে রেখে দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দিল তৃণমূল। জানানো হয়েছে, এই প্রকল্পের অধীনে প্রতিবছর রাজ্যের প্রতিটি ব্লক ও টাউনে ক্যাম্প করা হবে।
'ছাব্বিশের যুদ্ধ'কে সামনে রেখে আজ, শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে 'প্রতিজ্ঞা'। ইস্তেহারে ১০টি বিষয়কে তুলে এনেছে তৃণমূল কংগ্রেস।
এছাড়াও, 'শিক্ষাই সম্পদ ও ভবিষ্যৎ নিরাপদ' এই ট্যাগলাইনে বাংলার শিক্ষায়তন প্রকল্প চালু করার কথা বলেছে তৃণমূল। এই প্রকল্পের অধীনে সমস্ত সরকারি স্কুলের সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের ইস্তাহারে। তৃণমূলের ইস্তেহারে জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে। বলা হয়েছে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে ১০ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে তৃণমূল সরকার। এছাড়াও বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, বার্ধক্য ভাতার পরিসর বাড়ানোর কথা ইস্তেহারে রাখা হয়েছে (এই প্রকল্পগুলি বর্তমানে চালু রয়েছে) ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরেও একাধিক পরিবর্তনের কথা বলেছে তৃণমূল। ক্ষমতায় ফিরে ৭টি নতুন জেলা তৈরির 'প্রতিজ্ঞা' নিয়েছে তৃণমূল।
