shono
Advertisement
West Bengal Assembly Election

ভোটের মুখে নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে উদ্ধার ২৫ লক্ষ টাকা, গ্রেপ্তার গুজরাটের বাসিন্দা

শুক্রবার সকালে নিউটাউনের সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হল।
Published By: Monishankar ChoudhuryPosted: 01:47 PM Mar 20, 2026Updated: 02:10 PM Mar 20, 2026

ভোটের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। এরকমই অভিযান চলাকালীন শুক্রবার সকালে নিউটাউনের সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হল। এই ঘটনায় গুজরাটের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হবে।

Advertisement

ধৃতের নাম সুরাজ ঠাকুর। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকো পার্ক থানার পুলিশ শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে ওঁত পেতে ছিল। সেখানে সন্দেহজনক একাধিক গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি অ্যাপ ক্যাবের ডিকি খুলতেই পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি থেকে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। কলকাতার বড়বাজার এলাকা থেকে অ্যাপ ক্যাবে করে নিউটাউনে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় গুজরাটের বাসিন্দা সুরাজকে গ্রেপ্তার করে ইকোপার্ক থানায় নিয়ে যাওয়া হয়। আজ তাঁকে বারাসত আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।

ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানা ও বিধাননগর গোয়েন্দা পুলিশ। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল , কাকে দেওয়ার কথা ছিল সেসব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে এরকম অভিযান আরও হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement