shono
Advertisement
Abhishek Banerjee

শাহকে এয়ারপোর্টে ফুল দিচ্ছে কোল মাফিয়া? ছবি দেখিয়ে দুর্নীতি ইস্যুতে বিজেপিকে বিঁধলেন অভিষেক

WB Assembly Election 2026: দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে বরাবর বিঁধছে বিজেপি। বাংলায় ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্নীতি ইস্যুতে ক্রমাগত আক্রমণ করছেন। এবার দুর্নীতি ইস্যুতে বিজেপিকে পালটা বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Published By: Suhrid DasPosted: 06:31 PM Apr 10, 2026Updated: 07:04 PM Apr 10, 2026

দুর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে বরাবর বিঁধছে বিজেপি। বাংলায় ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্নীতি ইস্যুতে ক্রমাগত আক্রমণ করছেন। এবার দুর্নীতি ইস্যুতে বিজেপিকে পালটা বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে ফুল দিচ্ছেন কোল মাফিয়া জয়দেব খাঁ? সেই ছবি দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার ভোটবাজারে ফের শুরু চর্চা।

Advertisement

আজ, শুক্রবার কলকাতায় এসে বিজেপির নির্বাচনী সংকল্প প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) বিজেপি জিতে সরকার গড়লে রাজ্যে ব্যাপক উন্নয়ন হবে, এই বার্তা দিয়েছেন শাহ। রাজ্যের সাধারণ মানুষের জীবনের উন্নতি, বেকারদের চাকরি থেকে মহিলাদের আর্থিক সাহায্য, উত্তরের চা বাগান ও শ্রমিকদের উন্নতির বার্তা দিয়েছেন শাহ। তৃণমূলকে হারিয়ে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন মোদি-শাহ। এবার সেই দুর্নীতি ইস্যুতেই অমিত শাহকে পালটা বিঁধলেন অমিত শাহ।

সাংবাদিক বৈঠকে ছবি দেখাচ্ছেন অভিষেক। নিজস্ব চিত্র

আজ, শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি একটি ছবি দেখান। অমিত শাহ বিমান থেকে নামার পর আসানসোলের কোল মাফিয়া জয়দেব খাঁ-কে দেখা যায়। অমিত শাহকে তাঁকে ফুল দিতে দেখা যায়! অভিষেকের অভিযোগ, ওই ব্যক্তি আসানসোল এলাকার সব থেকে বড় কোল মাফিয়া। তাঁর হাত থেকেই শাহ ফুল নিচ্ছেন! এদিকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে। এই জয়দেব খাঁ-এর বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত হবে না কেন? সেই প্রশ্নও তুলেছেন তিনি।

অভিষেক এদিন বলেন, "বিজেপি নাকি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে শ্বেতপত্র প্রকাশ করবে। আসানসোলের সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে।জিজ্ঞেস করবেন, ক'পয়সা নিয়েছেন, আর কতবার একে ইডি-সিবিআই ডেকেছে? বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নিদর্শন।" প্রহ্লাদ যোশীর সঙ্গে জয়দেব শাহের ছবি এদিন সামনে এনেছেন অভিষেক। বাংলার মানুষকে বোকা বানাতে বিজেপি এসেছে, সেই কটাক্ষও এদিন অভিষেক করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement