shono
Advertisement
Abhishek Banerjee

'এই প্রথম ফেব্রুয়ারিতে রথ দেখছি', বিজেপির কর্মসূচিকে 'চোর চিটিংবাজ'দের রথযাত্রা বলে কটাক্ষ অভিষেকের

রবিবার ১লা মার্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্র দিয়েই চলবে এই যাত্রা।
Published By: Kousik SinhaPosted: 03:07 PM Mar 02, 2026Updated: 04:38 PM Mar 02, 2026

২৬ এর নির্বাচন (West Bengal Assembly Election) সাংগঠনিকভাবে দুর্বল থাকা বঙ্গ বিজেপির (Bengal BJP) কাছে বড় চ্যালেঞ্জ! আর তাই ভোটের আগে নেতা-কর্মীদের মনোবল বাড়াতে ‘মেগা কর্মসূচি’ পরিবর্তন যাত্রার সূচনা হয়েছে। আর তাতে অংশ নিতে আজ সোমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, ''জমিদারবাবুরা গতকাল থেকে রথ যাত্রা শুরু করেছে। ফেব্রুয়ারিতে রথ এই প্রথম দেখছি।'' এমনকী বিজেপির এহেন কর্মসূচিকে 'চোর চিটিংবাজ'দের রথযাত্রা বলেও কটাক্ষ ছুঁড়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ। 

Advertisement

ভোটের আগে আজ, সোমবার কলকাতার নজরুল মঞ্চে মূলত তফসিলি নেতা-কর্মীদের নিয়ে বৃহত্তর সমাবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তৃণমূলের নতুন কর্মসূচির কথা জানিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। একইসঙ্গে বিজেপির রথযাত্রা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দেন। অভিষেক বলেন, “জমিদারবাবুরা গতকাল থেকে রথ যাত্রা শুরু করেছে। ফেব্রুয়ারিতে রথ এই প্রথম দেখছি। দেব দেবীদের রথ যাত্রা দেখেছি। এই প্রথম চোর চিটিংবাজদের রথ যাত্রা দেখছি।'' শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ''৭০ আসন পেয়ে রথ করছে। ভাবুন আরও ৭০ আসন পেলে কি করত?'' এরপরেই মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, ''আপনাদের এলাকা দিয়ে রথ গেলে মাছ মাংস খাওয়াবেন। অতিথি দেব ভব। ওদের নেতারা মাছ খেতে বারণ করে। কিন্তু আমরা অতিথিদের আপ্যায়ন করব। হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন।'' 

অভিষেক বলেন, “জমিদারবাবুরা গতকাল থেকে রথ যাত্রা শুরু করেছে। ফেব্রুয়ারিতে রথ এই প্রথম দেখছি। দেব দেবীদের রথ যাত্রা দেখেছি। এই প্রথম চোর চিটিংবাজদের রথ যাত্রা দেখছি।''

বলে রাখা প্রয়োজন, রবিবার ১লা মার্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্র দিয়েই চলবে এই যাত্রা। যেখানে অমিত শাহ ছাড়াও বিজেপির একাধিক কেন্দ্রীয়মন্ত্রী এবং নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। ভোটের আগে বঙ্গ বিজেপির এহেন কর্মসূচি নিয়ে শুরু হয়েছে জোর তরজা। যা নিয়ে এবার বঙ্গ বিজেপিকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বলে রাখা প্রয়োজন, রবিবার ১লা মার্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্র দিয়েই চলবে এই যাত্রা। যেখানে অমিত শাহ ছাড়াও বিজেপির একাধিক কেন্দ্রীয়মন্ত্রী এবং নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

শুধু তাই নয়, এদিন এই কর্মসূচি থেকে তফসিলি ও আদিবাসীদের উপর অত্যাচার নিয়েও সরব হন তিনি। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট তুলে ধরে সাংসদ বলেন, “বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে তফসিলিদের উপর অত্যাচারের নিরিখে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পেয়েছে। এই বিজেপি বাবা সাহেব আম্বেদকর রচিত সংবিধান সংশোধন করে তফসিলিদের অধিকার কেড়ে নেবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement