shono
Advertisement
Mamata Banerjee

'আবার লকডাউন', মোদি-শাহের ষড়যন্ত্র 'ফাঁস' করে নির্বাচনী সভা থেকে রাজ্যবাসীকে সতর্কবার্তা মমতার

Bengal Election 2026: এলাকাবাসীর সামনে তুলে ধরলেন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান।
Published By: Tiyasha SarkarPosted: 01:30 PM Mar 26, 2026Updated: 02:03 PM Mar 26, 2026

ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ঝোড়ো প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পাণ্ডবেশ্বরে জনসভা করছেন তিনি। সেখান থেকেই জ্বালানি সমস্যা নিয়ে বিজেপিকে একহাত নিলেন মমতা (Mamata Banerjee)। ফের লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে বললেন, 'ওদের আমি বিশ্বাস করি না। তবে কোভিডে যদি লড়াই করতে পারি, এবারও পারব।'  

Advertisement

আবার তো শুনছি অ্যালার্টের কথা কথা ভাবছে, লকডাউনের মতো। করলে করবে, ওসব নিয়ে ভাবি না। কোভিডে যখন লড়াই করেছি, এখনও পারব।"

দুয়ারে বিধানসভা নির্বাচন (Bengal Election 2026)। নিজের এলাকায় প্রচারে ঝাঁপিয়েছেন সবদলের প্রার্থীরা। এদিকে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসআইআর থেকে জ্বালানি সমস্যা, সব ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "কাল দেখলাম গ্যাস বুকিংয়ের সময় কমিয়ে ২৫ দিন করা হয়েছে। জানি না সত্যি কি না, আমি ওদের বিশ্বাস করি না। ২৫ দিনের আগে বুকিং করা যাবে না! গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কী করবে? আবার তো শুনছি অ্যালার্টের কথা কথা ভাবছে, লকডাউনের মতো। করলে করবে, ওসব নিয়ে ভাবি না। কোভিডে যখন লড়াই করেছি, এখনও পারব।" মনে করিয়ে দিলেন মোদি সরকার ক্ষমতায় আসার পর কীভাবে তড়তড়িয়ে বেড়েছে গ্যাসের দাম। 

এদিন ফের এসআইআর, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ নিয়ে ফুঁসে ওঠেন মমতা। বলেন, "তিনদিন আগে নাকি তালিকা প্রকাশিত হল। এখনও কেন সব জায়গায় লিস্ট টাঙানো হল না? উত্তর দিন।" তিনি আরও বলেন, "যদি বিচারাধীন ৪০ শতাংশের নামও ওঠে তালিকায়, সেটা আমাদের ক্রেডিট। সুপ্রিম কোর্টে গিয়েছি। দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছি।" মঞ্চ থেকেই কর্মীদের মমতার নির্দেশ, "আমাদের সংগঠকদের বলব, যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের থেকে যাবতীয় নথি নেবেন। বিনা পয়সায় উকিলের ব্যবস্থা করে ট্রাইবুনালে পাঠাবেন। যাতে কারও নাম বাদ না যায়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement