নাম ঘোষণার পর উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের আইএসএফ প্রার্থী প্রচার শুরু করছিলেন জোর কদমে। কিন্তু হঠাৎ ছন্দপতন। নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শেখ আনসার আলি। ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে আইএসএফ। বাধ্য হয়ে বিকল্প প্রার্থীর খোঁজ শুরু করেছে তাঁরা। দলীয় সূত্রে খবর, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ার কথা জানিয়েছেন।
গত ২৫ মার্চ আইএসএফ উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শেখ আনসার আলির নাম ঘোষনা করে। জোর কদমে তিনি প্রচারও শুরু করেছিলেন। এমনকী তার হয়ে সম্প্রতি প্রচার করেন আইএএসএফ এর বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকিও। এরপর আচমকাই উধাও হয়ে গিয়েছিলেন আনসার আলি।
গত ২৫ মার্চ আইএসএফ উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শেখ আনসার আলির নাম ঘোষনা করে। জোর কদমে তিনি প্রচারও শুরু করেছিলেন। এমনকী তার হয়ে সম্প্রতি প্রচার করেন আইএএসএফ এর বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকিও। এরপর আচমকাই উধাও হয়ে গিয়েছিলেন আনসার আলি। শুক্রবার রাতে চেঙ্গাইলে তাঁর প্রচারে নওশাদ সিদ্দিকি উপস্থিত থাকলেও প্রার্থীকে দেখা যায়নি। তারপরেই সন্দেহ তৈরি হয় প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন তো? ফলে বিকল্প চিন্তা করতে শুরু করে আইএসএফ নেতৃত্ব।
আইএসএফের হাওড়া জেলার সম্পাদক ও উলুবেড়িয়া পূর্ব ও দক্ষিন কেন্দ্রের পর্যবেক্ষক আফতাব মোল্লা আইএসএফের প্রার্থী বদলের সম্ভাবনার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, "আমাদের প্রার্থী ব্যক্তিগত কারণে সমস্যা দেখিয়ে নির্বাচন থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছে। আমরা প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছি। রবিবারের মধ্যে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।"
