আট থেকে দুই দফা, নির্বাচনে দফা কমিয়ে কমিশনই প্রমাণ করে দিল রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল- সাফ কথা তৃণমূল কংগ্রেসের (TMC)। সঙ্গে আট দফায় ভোট করিয়ে ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর এবার দুই দফায় নেমে এল কমিশন বলে মন্তব্য তৃণমূলের। রবিবার বঙ্গ বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোট হবে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল। এরপরেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) রবিবার বলেন, "কমিশন রাজ্যের আইনশৃঙ্খলার কথা বলছিল। আবার তারাই ৮ দফা থেকে ভোটের দিন কমিয়ে দুই দফায় নিয়ে এল। এতেই প্রমাণ হল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। কিন্তু আট দফায় ভোট করিয়ে যে ষড়যন্ত্র করতে চেয়েছিল বিজেপির সংস্থা নির্বাচন কমিশন, তা ব্যর্থ হয়েছিল। এবারও তা ব্যর্থ হবে।”
আত্মবিশ্বাসের সঙ্গে কুণাল বলে দিয়েছেন, "আমরা এক দফাতেও তৈরি, দুই দফাতেও তৈরি। যত দফাতেই ভোট হোক জয় তৃণমূল কংগ্রেসেরই হবে। আর বিজেপি একুশের ভোটে আট দফায় পেয়েছিল ৭৭, দুই দফায় হবে ২৭, এই তো ফলাফল।"
একই সঙ্গে তিনি আরও বলেছেন, "এক দফার বদলে দুই দফায় ভোট করানোর পিছনেও যদিও কোনও ভাবনা থেকে থাকে, তাও সফল হবে না কমিশনের।" অন্যদিকে, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, “কমিশন বলছে নিরপেক্ষতার নির্দেশ দিয়েছে। ওরা নিজেরাই তো বিজেপির দলদাস। গোটা এসআইআর (SIR in West Bengal) পর্বে তারা নিরপেক্ষ রইলেন না, এখন নিরপেক্ষতার কথা বলছেন!"
একইসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কুণাল বলে দিয়েছেন, "আমরা এক দফাতেও তৈরি, দুই দফাতেও তৈরি। যত দফাতেই ভোট (West Bengal Assembly Election) হোক জয় তৃণমূল কংগ্রেসেরই হবে। আর বিজেপি একুশের ভোটে আট দফায় পেয়েছিল ৭৭, দুই দফায় হবে ২৭, এই তো ফলাফল।"
