shono
Advertisement

Breaking News

PM Modi Brigade Rally

ব্রিগেডে মোদির মঞ্চে ঘুষ কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা! তুঙ্গে বিতর্ক

প্রশ্ন উঠছে, পুলিশি তদন্ত এড়াতে গা-ঢাকা দিয়েছেন যে সিন্টু, তাঁকে কীভাবে প্রধানমন্ত্রীর মঞ্চে স্থান দেওয়া হল?
Published By: Tiyasha SarkarPosted: 01:19 PM Mar 16, 2026Updated: 03:19 PM Mar 16, 2026

ঘুষ-কাণ্ডে অভিযুক্ত, পুলিশের খাতায় ফেরার পাঁশকুড়ার বিজেপি নেতাকে দেখা গেল ব্রিগেডে প্রধানমন্ত্রীর (PM Modi Brigade Rally) মঞ্চে! শুধু মঞ্চে নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত রাজ্য বিজেপির সম্পাদক সিন্টু সেনাপতিকে। আর এমন ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড় পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, পুলিশি তদন্ত এড়াতে গা-ঢাকা দিয়েছেন সিন্টু, তাঁকে কীভাবে প্রধানমন্ত্রীর মঞ্চে স্থান দেওয়া হল? ভোটের মুখে বিষয়টিতে তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্বও।

Advertisement

জানা গিয়েছে, রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে ৯১ লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগ রয়েছে। এমনকী পাঁশকুড়ার প্রবীণ বিজেপি নেতা নারায়ণকিঙ্কর মিশ্র পাওনা টাকা চাইতে গেলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ তুলেছেন। পাঁশকুড়ার বিজেপির প্রবীণ নেতা নারায়ণকিঙ্কর মিশ্র একাধিকবার বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছেন। তবে জিততে পারেননি। তাঁর অভিযোগ, দফায় দফায় তাঁর কাছ থেকে প্রায় ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন সিন্টু সেনাপতি। নারায়ণকিঙ্কর মিশ্রর অভিযোগ, তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি ও উচ্চ দলীয় পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়েছেন সিন্টু। একটা সময় নারায়ণবাবুকে সল্টলেকে আটকে রেখে তাঁর জমিজমা বিক্রি করিয়ে সিন্টু ও আর তাঁর দলবল জোর জবরদস্তি করে টাকা হাতিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন।

নারায়ণকিঙ্কর মিশ্রের অভিযোগ, দফায় দফায় তাঁর কাছ থেকে প্রায় ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন সিন্টু সেনাপতি। নারায়ণকিঙ্কর মিশ্রর অভিযোগ, তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি ও উচ্চ দলীয় পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়েছেন সিন্টু। 

প্রবীণ ওই বিজেপি নেতা বলেন, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছেও এই নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু, কোনও উত্তর পাননি। তাঁর বক্তব্য, সমস্ত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে ১০ টাকার স্ট্যাম্প পেপারে সই করেছিলেন সিন্টু। কিন্তু, টাকা ফেরত দেননি। উল্টে টাকা চাইতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। থানায় অভিযোগ দায়েরের পর নারায়ণকিঙ্কর মিশ্র তমলুক জেলা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। নারায়ণকিঙ্কর বলেন, "১৯৮৮ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত আমি। ২০১১ সালে সিন্টু সেনাপতির সঙ্গে আমার পরিচয় হয়। ও আমাকে নিঃস্ব করে দিয়েছে। বিজেপি নেতাদের কাছে অভিযোগ জানিয়েছি। তাঁরা কোনও পদক্ষেপ করেননি। তাই, বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement