shono
Advertisement

ভেসে এল সঙ্গমের জোর আওয়াজ, ভেস্তেই গেল টেনিস ম্যাচ

ছড়িয়ে পড়েছে সে ঘটনার ভিডিও... The post ভেসে এল সঙ্গমের জোর আওয়াজ, ভেস্তেই গেল টেনিস ম্যাচ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:49 PM Apr 20, 2017Updated: 01:47 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরবতার মধ্যে দিয়ে খেলায় মনঃসংযোগ করেছিলেন দুই খেলোয়াড়৷ মেপে নিচ্ছিলেন একে-অপরকে৷ তারপর স্ট্র্যাটেজি বুঝে চলছে আক্রমণ-প্রতি আক্রমণ৷ আচমকাই ভেসে এল সঙ্গমের আওয়াজ৷ সত্যি নাকি! প্রথমে পাত্তা দেননি খেলোয়াড়রা৷ কিন্তু ক্রমশই বাড়তে থাকে শব্দের প্রাবল্য৷ রতিসুখে মহিলার চিৎকার এমন মাত্রায় পৌঁছায় যে শেষে খেলাই থামিয়ে দেন খেলোয়াড়রা৷

Advertisement

ফতোয়া কী? এদেশে ফতোয়া দেওয়া কি আইনি?  ]

অদ্ভুত এই ঘটনা ফ্লোরিডার৷ এক টেনিস ম্যাচ চলাকালীন সঙ্গমের আওয়াজে নাস্তানাবুদ হলেন খেলোয়াড়রা৷ বেশ মন দিয়েই খেলছিলেন তাঁরা৷ নীরবতার মধ্যে শুধু ব়্যাকেটে বলের যাওয়া-আসার আওয়াজ এর মাঝেমধ্যে দর্শকদের বাহবা৷ সাধারণ টেনিস ম্যাচে যা হয় এখানেও তার ব্যতিক্রম ছিল না৷ আচমকাই সে পরিবেশ বানচাল৷ সকলেই খেয়াল করে দেখেন, কোথাও থেকে ভেসে আসছে সঙ্গমের আওয়াজ৷ প্রথমে ক্ষীণ, পরে বেশ জোরেই৷ মহিলা কণ্ঠের আওয়াজে মুহূর্তে সকলেই হতচকিত৷ কোথা থেকে এ শব্দ ভেসে আসছে, প্রথমে কেউ বুঝতেই পারেননি৷ কীসের শব্দ হতে পারে তাও আঁচ করা যায়নি৷ বোঝা যেতেই সকলের ঠোঁটে খেলে গেল হাসি৷ সকলেই ইতিউতি চাইছেন৷ এসব সত্ত্বেও অবশ্য খেলা চালানোর মরিয়া চেষ্টা করছিলেন খেলোয়াড়রা৷ কিন্তু একটা সময় তা এমন পর্যায়ে পৌঁছায় যে তাঁরা হাল ছেড়ে দেন৷ দর্শকদের মধ্যেও এ নিয়ে তীব্র চাপা কৌতূহল৷ এক বর্ষিয়ান মহিলা তো সন্তানকে কানে আঙুল চাপা দিতে বললেন৷ প্রথমে অনুমান করা হচ্ছিল, কারও ফোন থেকে বোধহয় আওয়াজ আসছে৷ কিন্তু ধারাভাষ্যকারদের অনুমান, পাশের কোনও অ্যাপার্টমেন্ট থেকেই ভেসে আসছে শব্দ৷

[ গো-রক্ষকদের ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা হিন্দু নেত্রীর ]

সম্প্রতি এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ এত জোরে যে কেউ সঙ্গমসুখে আওয়াজ করতে পারেন, তা যেন কল্পনাই করতে পারেননি কেউ৷ শেষমেশ শব্দের তোড়ে খেলাই ভেস্তে যায়৷ ধারাভাষ্যকাররা মজা করে বললেন, খেলা তো মাটি হল৷ কিন্তু অন্তত কারও রাত্রি যে শুভ হয়েছে তা আওয়াজেই বোঝা যাচ্ছে৷

সোনু নিগমের পাশে দাঁড়িয়ে ইমামদের ‘মিথ্যাবাদী’ বললেন তসলিমা ]

The post ভেসে এল সঙ্গমের জোর আওয়াজ, ভেস্তেই গেল টেনিস ম্যাচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার