সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েতে কনে-বরকে নানা পোজে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। ছবিতে কখনও তাঁরা একে অপরকে চুমু খাচ্ছেন তো কখনও আলিঙ্গন করে ভালবাসা ব্যক্ত করছেন। এসব এখন মানুষের কাছে জলভাত হয়ে গিয়েছে। কিন্তু ম্যাথিউ এবং কার্লি লুন যা করলেন, তাতে বেশ তাজ্জব সকলে। বিয়ের অ্যালবামে এমন ছবি বিরল। মজা করেই নাকি যৌনতায় ভরপুর এই পোজ দিয়েছিলেন ওই কাপল। কিন্তু ছবিতে নেটদুনিয়ায় ভাইরাল হতেই নয়া ট্রেন্ডেই পরিণত হয়েছে এই ভঙ্গি।
[সমুদ্রসৈকতে টপলেস হয়ে বিপাকে এই তারকা!]
সম্প্রতি গ্রিসে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন ম্যাথিউ এবং কার্লি। আর বিয়ের পরই নিজেদের এই বিশেষ পোজের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন তাঁরা। যেখানে সমুদ্রসৈকতে কনে ব্যস্ত মুখমেহনে। তবে ফেসবুকে নবদম্পতির এমন ছবি দেখে বেশ ক্ষুব্ধই হয়েছিলেন পরিবারের লোকেরা। কিন্তু ম্যাথিউ ও কার্লি তাঁদের বোঝান, মজা করেই এমন অদ্ভুত, অনন্য পোজে ছবিটি তুলেছেন তাঁরা। বিয়ের আগেই ঠিক করেছিলেন অন্যান্য দম্পতির থেকে একটু ‘হটকে’ কোনও ছবি তুলবেন। আর তাই বিয়ের পর এক মুহূর্ত দেরি করেননি। কার্লি ঠিক যেমনটি চেয়েছিলেন, তার চেয়েও যেন বেশি পছন্দ হয়েছে ছবিটি। বলছেন, “ভেবেছিলাম ছবিটা দেখে অনেকেই হাসবে, মজার মজার কমেন্ট করবে। কিন্তু সেটা এভাবে ভাইরাল হয়ে যাবে বুঝতে পারিনি।” রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে এই পোজ।
[মদ, ড্রাগ, যৌনকর্মী! উদ্দামতায় সবাইকে পিছনে ফেলেছে এই রিসর্ট]
এ ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আরও অনেক কাপলকে একই পোজে বিয়ের ফটোশুট করতে দেখা গিয়েছে। নেদারল্যান্ডের এক জুটিও মুখমেহনের ভঙ্গিতে ছবি তুলে পোস্ট করেছেন। আর মজার বিষয় হল, নতুন ট্রেন্ড তৈরি করা ফটোগ্রাফার মাইকেল ক্লুস্টার রাতারাতি তারকা হয়ে উঠেছেন। এমন ফটোশুটের একগুচ্ছ অনুরোধ আসছে তাঁর কাছে। এমন ট্রেন্ড এ দেশেও জনপ্রিয় হয় কিনা, এখন সেটাই দেখার।
The post OMG! বিয়েতে এই নয়া ট্রেন্ডেই ছবি তুলছেন নবদম্পতিরা appeared first on Sangbad Pratidin.
