shono
Advertisement
Soft Day off

অফিসে গিয়েও ছুটির আমেজ, কম কম কাজ, 'সফট ডে অফ' আপনিও পাচ্ছেন নাকি?

রোজ অফিস, একই কাজ, টার্গেট পূরণের চাপ কার ভালো লাগে! মাঝে মধ্যেই ইচ্ছে হয় সব ছেড়ে হারিয়ে যেতে নিজের জগতে।
Published By: Tiyasha SarkarPosted: 03:56 PM Feb 20, 2026Updated: 04:33 PM Feb 20, 2026

রোজ অফিস, একই কাজ, টার্গেট পূরণের চাপ কার ভালো লাগে! মাঝে মধ্যেই ইচ্ছে হয় সব ছেড়ে হারিয়ে যেতে নিজের জগতে। কেউ চান প্রকৃতির মাঝে গিয়ে কয়েকটা দিন কাটাতে। কেউ আবার স্রেফ নিজের সঙ্গে সময় কাটাতেই কাজ থেকে সাময়িক বিরতি চান। কিন্তু চাইলেই তো আর সব মেলে না। ছুটির ক্ষেত্রেও বিষয়টা একেবারেই তাই। চাকুরেদের জীবনে ছুটি পাওয়া বেশ কঠিন একটা ব্যাপার বললে ভুল হবে না। তার উপর যদি বেসরকারি সংস্থার কর্মী হন, তাহলে তো কথাই নেই! কিন্তু যদি অফিসে গিয়েই মেলে ছুটি উপভোগের সুযোগ, তাহলে? শুনে অবাক হচ্ছেন? সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং এখন 'সফট ডে অফ'।

Advertisement

নিশ্চয়ই ভাবছেন কী এই 'সফট ডে অফ'? এটি হল ছুটি না নিয়েও ছুটি! অর্থাৎ আপনি প্রতিদিনের মতোই অফিস যাবেন। প্রয়োজনীয় কাজও করবেন। কিন্তু থাকবেন ছুটির মেজাজে। বাড়তি চাপ নেবেন না। কম্পিউটারে বুঁদ হয়ে থাকবেন না। সম্ভব হলে এড়িয়ে যাবেন মিটিংও। বরং ওই সময়টা দেবেন নিজেকে, মোবাইলে। সুযোগ পেলে সহকর্মীর সঙ্গে চলে যাবেন চা খেতে। আড্ডা দিয়ে খানিকটা সময় কাটাতে পারেন। বেরিয়ে যেতে পারেন সময়ের একটু আগেই।

ছুটির মেজাজেই করুন অফিস। সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং সফট ডে অফ।

চলুন জেনে নেওয়া যাক সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং এখন 'সফট ডে অফ'-এ কী কী করতে পারেন

  • একটু ধীরে সুস্থে দিন শুরু করুন। অফিস ঢুকতে আধ ঘণ্টা দেরি করতেই পারেন। একদিনে বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, তাই বলে দীর্ঘক্ষণ দেরি করবেন না।
  • যে কাজগুলো দায়িত্ব শুধুমাত্র আপনার হাতেই রয়েছে সেগুলো চটপট সেরে ফেলবেন।
  • এদিন ভুলেও বাড়তি কাজ করতে যাবেন না। তাতে বেশিক্ষণ সময় অফিসে থাকতে হতে পারে। তাই বাড়তি কাজের দিকে ভুলেও যাবেন না।
  • একদিন আগে ছুটি হলে বিশেষ ক্ষতি নেই। এদিনটা যেহেতু ছুটির মেজাজে রয়েছেন তাই একটু আগেই বেরিয়ে পড়ুন। তবে মনে রাখবেন আপনার জন্য যেন অন্যদের সমস্যা না হয়।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার