shono
Advertisement
Delhi

রাতের শহরে তরুণী অটোয় উঠতেই পর্ন দেখা শুরু চালকের! ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়

কী জানালেন তরুণী?
Published By: Tiyasha SarkarPosted: 08:27 PM Aug 03, 2026Updated: 08:27 PM Aug 03, 2026

রাতের দিল্লিতে অটো সফর করতে গিয়ে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন তরুণী। তিনি ওঠার পরই নাকি হঠাৎ মোবাইলে পর্ন চালিয়ে দেন চালক। বুকিং অ্যাপে বিষয়টা জানালেও কোনও কাজ হয়নি বলেই দাবি। তরুণী গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নিন্দার ঝড়।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় ঠিক ন'টা নাগাদ সফদরজং থেকে মডেল টাউন যাওয়ার জন্য একটি অ্যাপে অটো বুক করেন তরুণী। সিগনালে অটো দাঁড়ায়। তখন পাশের এক মহিলা বাইক চালক তরুণীকে জানান, অটোচালক মোবাইলে পর্নোগ্রাফি দেখছেন। কথাটা শোনামাত্রই মোবাইল লুকিয়ে ফেলেন চালক। তরুণী জানান, তিনি যেখানে যাচ্ছিলেন এলাকাটা শুনশান। তাই চালককে কিছু বলেননি তিনি। তবে যে অ্যাপের মাধ্যমে অটো বুক করেছিলেন সেখানে অভিযোগ জানান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপর চালককে সরাসরি প্রশ্ন করেন তিনি। যদিও তিনি বিষয়টা স্বীকার করেননি। 

এরপরই গোটা ঘটনার বিবরণ-সহ ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন তরুণী। বিদ্যুতের গতিতে তা ছড়িয়ে পড়ে। নিন্দার ঝড় ওঠে। সেই পোস্টে অটো বুকিং অ্যাপের তরফে জানানো হয়, পরবর্তীতে ওই চালককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সঠিক সময়ে কোনও পদক্ষেপ না করতে পারায় ক্ষমা চেয়ে সংস্থা জানায়, যাত্রীদের নিরাপত্তাই তাঁদের অগ্রাধিকার। উল্লেখ্য, ২০১২ সালে নির্ভয়া কাণ্ড দেখেছে দিল্লি। তারপর নারী নিরাপত্তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। তারপরও একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে রাজধানীতে। এবার ফের শিরোনামে সেই দিল্লি। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement