মৃত্যু ঘণ্টা বাজলে তা নাকি বুঝতে পারেন যে কেউ। যদিও এর কোনও মনস্তাত্ত্বিক বা ধর্মীয় ব্যাখ্যা নেই। তবে লোকমুখে প্রচলিত, মৃত্যুপথযাত্রীরা নাকি অনুভব করতে পারেন যে তাঁদের সময় ফুরিয়ে এসেছে। এনিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন ফ্লোরিডার এক নার্স। তাঁর দাবি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে নাকি কয়েকটি কথা বলেন প্রত্যেকেই। এর নাকি কখনই অন্যথা হয় না।
ঠিক কী বলছেন কার্স্টি রবার্টস নামে ওই নার্স? জানা যাচ্ছে, গত চারবছর ধরে এই পেশায় রয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বহু রোগীর সংস্পর্শে এসেছেন। চোখের সামনে অনেকের মৃত্যুও হয়েছে। তাঁদের দেখেই কার্স্টি অনুভব করেছেন বিদায়বেলায় নাকি আধ্যাত্মিক চেতনা বাড়ে সকলেরই। ভাবনাচিন্তার ধরণ বদলায়। ওই নার্স একটি ভিডিওতে দাবি করেছেন, শেষ মুহূর্তে সকলেই পরিবারের কথা ভাবেন। তাঁদের কতটা ভালোবাসেন তা জানানোর চেষ্টা করেন।
মৃত্যুর আগে নির্দিষ্ট কয়েকটি কথা বলেন রোগীরা।
নিশ্চয় ভাবছেন ঠিক কোন কথাগুলো উচ্চারিত হয়? কার্স্টির দাবি অনুযায়ী, বিদায়বেলায় সকলেই বলেন, 'আমার আর ভালো লাগছে না', 'আমার পরিবারকে জানান যে আমি ওদের ভালোবাসি'। সব থেকে তাৎপর্যপূর্ণ হলো মৃত্যুর আগে নাকি সবাই বলেন, 'আমি জানি আমি আর বাঁচব না।'
নিশ্চয় ভাবছেন ঠিক কোন কথাগুলো উচ্চারিত হয়? কার্স্টির দাবি অনুযায়ী, বিদায়বেলায় সকলেই বলেন, 'আমার আর ভালো লাগছে না', 'আমার পরিবারকে জানান যে আমি ওদের ভালোবাসি'। সব থেকে তাৎপর্যপূর্ণ হলো মৃত্যুর আগে নাকি সবাই বলেন, 'আমি জানি আমি আর বাঁচব না।' তাঁর দাবি, ঠিক এই কথাগুলো বলার পরই নাকি মৃত্যুর কোলে ঢলে পড়েন রোগীরা। যদিও সকলে একই কথা কেন বলেন চিকিৎসার ভাষায় তার কোনও ব্যাখ্যা নেই বলেই মন্তব্য করেছেন ওই নার্স। তিনি আরও জানান, মৃত্যুর আগে নাকি কিছুটা হলেও সুস্থ হয়ে ওঠেন সকলে। যদিও তা সামান্য সময়ের জন্যই। তারপরই বন্ধ হয়ে যায় হৃদস্পন্দন। ওই নার্সের এই ভিডিও রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়। কার্স্টির এই দাবিকে সমর্থন করেছেন অন্যান্য নার্স ও চিকিৎসকরাও। তাঁরাও দাবি করেছেন যে মৃত্যুর আগে নির্দিষ্ট কিছু কথা বলেন সকল রোগীই।
