shono
Advertisement
Dhupguri

বটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ল পাকুড়! পাত পেড়ে ভোজ খেলেন হাজার গ্রামবাসী

কী কী ছিল মেনুতে?
Published By: Tiyasha SarkarPosted: 03:46 PM Feb 22, 2026Updated: 04:25 PM Feb 22, 2026

বট ও পাকুড় গাছের বিয়ে! তা নিয়ে রীতিমতো উৎসবে মাতলেন ডুয়ার্সের ধূপগুড়ির বারোঘড়িয়ার প্রধানপাড়ার বাসিন্দারা। বিয়ে শেষে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলেন আশপাশের সাত গ্রামের মানুষ।

Advertisement

বট ও পাকুড়ের বিয়েতে মেতে স্থানীয়রা।

ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়ায় রয়েছে দীর্ঘদিনের দুটি বট ও পাকুড় গাছ। পাশাপাশি বেড়ে ওঠা দুই গাছকে শিব ও পার্বতী রূপে বিয়ের চিন্তাভাবনা করেন স্থানীয়রা। যেমন ভাবা তেমন কাজ। তড়িঘড়ি আয়োজনও সেরে ফেলেন গ্রামবাসীরা। রীতিমতো নিয়ম মেনে বিয়ের আয়োজন করা হয়। পুরোহিত থেকে ব্যান্ডপার্টি, সবই ছিল সেই বিয়েতে। সব মিলিয়ে বিয়ে শেষে শুক্রবার রাতে হাজারের বেশি আমন্ত্রিতের পাত পাড়ে গ্রামে। মেনুতে ছিল ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ, চাটনি, দই, মিষ্টি। নিজেরাই চাঁদা তুলে খরচ করেন প্রধানপাড়া গ্রামের বাসিন্দারা।

দীনবন্ধু রায় নামে এক গ্রামবাসী বলেন, "বহু বছর আগে এই দুটি গাছ রোপণ করা হয়েছিল। বড়রা বলতেন, বট ও পাকুড় পাশাপাশি থাকলে তাদের বিয়ে দেওয়া উচিত। সেই প্রথা মেনেই আমরা এই আয়োজন করেছি।" আমন্ত্রিতদের কথায়, "পুরো অনুষ্ঠানটা দেখে মনে হয়েছে সত্যিকারের বিয়ে হচ্ছে। শাস্ত্র মেনে সব রীতি পালিত হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement