shono
Advertisement
Satwik Chirag

দু'বছরের খরার অবসান, সিঙ্গাপুর ওপেন জিতে নয়া ইতিহাস ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক-চিরাগের

গোটা টুর্নামেন্টে মাত্র একটি সেটই হেরেছেন তাঁরা। আর সেটা ফাইনালেই। দুই বছর পর বিডব্লিউএফ ট্যুর ইভেন্টে প্রথম শিরোপা জয় করল সা-চি জুটি।
Published By: Arpan DasPosted: 05:53 PM May 31, 2026Updated: 05:55 PM May 31, 2026

দু'বছরের অপেক্ষার অবসান। অবশেষে খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ইন্দোনেশিয়ার বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বর জুটি ফজার আলফিয়ান ও মোহাম্মদ শোহিবুল ফিকরিকে হারিয়ে ২০২৬ সালের সিঙ্গাপুর ওপেন শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করলেন দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। এই প্রথমবার সিঙ্গাপুর ওপেনে পুরুষদের ডবলসে কোনও ভারতীয় জুটি চ্যাম্পিয়ন হল।

Advertisement

ইন্দোনেশীয় জুটি ম্যাচের প্রথম সেট ২১-১৮ ব্যবধানে জিতে শুরুতেই এগিয়ে যায়। তবে, ভারতীয় তারকারা দ্বিতীয় সেট ২১-১৫ ব্যবধানে জিতে খেলায় সমতা ফিরিয়ে আনে। শেষ সেটে সাত্ত্বিক-চিরাগ জুটি ১১-৫ ব্যবধানে এগিয়ে যায়। ইন্দোনেশীয় জুটি মরণকামড় দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত ২১-১৬ ব্যবধানে জেতে সাত্ত্বিক-চিরাগ। দুই বছর পর বিডব্লিউএফ ট্যুর ইভেন্টে প্রথম শিরোপা জয় করলেন তাঁরা।

এর আগে সুপার ৭৫০ ইভেন্টের ২০২৪ ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিল সা-চি জুটি। এর পর দু'জনে তিনটি ফাইনাল হেরেছেন। ভারতীয় জুটির এটা দশম বিডব্লিউএফ পুরুষ ডাবলস শিরোপা এবং সুপার ৭৫০ স্তরে তৃতীয় শিরোপা। তাদের ক্যারিয়ারে একটি সুপার ১০০০ ইভেন্টের জয়ও রয়েছে। চলতি মাসের শুরুতে থাইল্যান্ড ওপেনে রানার্স-আপ হওয়ার পর অবশেষে বড়সড় সাফল্য পেলেন সাত্ত্বিক-চিরাগ।

সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ প্রতিযোগিতার সেমিফাইনালে বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরিয়ান জুটি কিম ওন হো ও সিও সেউং জে-কে পরাজিত করে প্রথমবারের মতো পুরুষদের ডাবলস ফাইনালে পৌঁছন এই ভারতীয় জুটি। গোটা টুর্নামেন্টে মাত্র একটি সেটই হেরেছেন তাঁরা। আর সেটা ফাইনালেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement